Don't Miss
Home / হোম স্লাইডার / আজ বিশ্ব জনসংখ্যা দিবস
১১ জুলাই

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

এমএনএ ফিচার ডেস্কঃ আজ ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। ১৯৯০ সালের এদিন প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। তারই ধারবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ বছর বাংলাদেশ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করতে যাচ্ছে।

এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহামদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি চ্যানেলগুলো বিশেষ কর্মসূচি সম্প্রচার করবে।

১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান ও জরুরী মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়।

x

Check Also

কিছু দল সংসদে, বাইরে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে ভুল পথে পরিচালিত করছে: প্রধানমন্ত্রী

বগুড়া প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল সংসদে ও সংসদের বাইরে বিভ্রান্তিকর ...