Don't Miss
Home / আজকের সংবাদ / আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৪ নভেম্বর ২০১৭, শুক্রবার। নতুন সূর্যালোকে আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হোন। আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদস্পন্দন বেড়ে যাবে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন। দিবাস্বপ্নে আপনার পতন অনিবার্য- নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না। আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে, কিন্তু আপনারা দুজনে বুদ্ধিমত্তার সাথে জিনিসগুলি সামলে নেবেন। আজ আপনার শুভ রং সবুজ ও সাদা, শুভ সংখ্যা ২৫। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটিতে মেষ রাশির জাতক-জাতিকার সকাল সকালই পারিবারিক বিষয়ে ব্যস্ত হতে পারেন। যানবাহন নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে। আত্মীয়র সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হতে পারে। বাড়ীতে কোনো খালা-খালুর আগমনে খুশি হতে পারেন। গৃহস্থালী কোনো উপকরন কিনতে মার্কেটে যেতে হবে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটিতে বৃষ রাশির জাতক-জাতিকার ভাগ্য কিছুটা সু প্রসন্ন হবার যোগ রয়েছে। বিদেশ যাত্রা বা বৈদেশিক বাণিজ্যে ভালো আয়ের সম্ভাবনা দেখা যায়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন রহস্যজনক বাধা বিপত্তি দেখা দেবে। আজ ধর্মিয় ও আধ্যাত্মীক কাজ কর্মে লাভবান হবেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয় হতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন) : আজ মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময় । তবে ঋণ সংক্রান্ত জটিলতা দেখা দেবে। পাওনা টাকা আদায় করতে বেগ পেতে হবে। বিদেশ থেকে কোনো খারাপ সংবাদ পেতে পারেন। আপনার আর্থিক সঙ্কট প্রকট হতে পারে। বুঝে শুনে খরচ করুন। আজ চলাফেরায় সতর্ক হতে হবে। রাস্তাঘাটে পুলিশ প্রশাসনের কারো দ্বারা হেনস্তার শিকার হতে পারেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই) : আজ কর্কট রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। দম্পতিদের মধ্যে কিছু ভুলবুঝাবুঝি হলেও তা কেটে যাবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে কোনো মতানৈক্য দেখা দিতে পারে। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। জাতিকাদের বিবাহের কথাবার্তায় অনাকাঙ্খীত বাধা বিপত্তির আশঙ্কা প্রবল।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সাইনোসাইটিসের রুগীরা কষ্ট পেতে পারেন। কোন গোপন শত্রু আজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কাজের লোকের দ্বারা দ্রব্য হানির আশঙ্কা প্রবল। গুপ্তধন বা পরধন প্রাপ্তিতে বাধা বিপত্তি দেখা দেবে। আজ রাগ ও জেদ নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজ কন্যা রাশির জাতক জাতিকার দিনটি কিছুটা ভুল বুঝাবুঝি দিয়ে শুরু হতে পারে। সন্তানের সাথে ভুল বুঝাবুঝির আশঙ্কা রয়েছে। আজ প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে না। দেখা করার কথা থাকলেও কোনো রহস্যজনক কারনে শেষ পর্যন্ত দেখা নাও হতে পারে। সন্তানের কোনো ব্যর্থতায় আপনি কষ্ট পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজ তুলা রাশির জাতক জাতিকার দিনটি কিছুটা ব্যস্ততার। কোনো দাতব্য বা সামাজিক কাজে অংশ নিতে পারেন। সাংগঠনিক কাজের জন্য দূরে কোথাও যাওয়ার যোগ রয়েছে। আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক প্রভাব প্রতিপত্তির কারনে আপনার কিছু গোপন শত্রু সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বস্ত্র বিক্রেতাদের দিনটি ভালো যাবে। প্রতিবেশীর কোন অনুষ্ঠানে আপনার উপস্থিতি থাকার সম্ভাবনা। ছোট ভাই বোনের পড়াশোনার কাজে দূরদেশে যেতে পারেন। সাংবাদিক ভাইদের দিনটি ভালো যাবে। প্রকাশক ও মূদ্রন ব্যবসায়ীদের দিনটি ব্যস্ততায় ভরপুর থাকবে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজ ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বাড়ীতে আজ আপনার সবচেয়ে অপছন্দের কোন আত্মীয় আসতে পারে। আর্থিক প্রাপ্তিতে বিলম্ব হতে পারে। আজ আপনার খাবারের রুচি নষ্ট হতে পারে। এলার্জির সমস্যা থাকলে খাদ্য গ্রহণে সতর্ক হতে হবে। দিনের শেষ ভাগে কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটিতে মকর রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। কোন কারনে পারিবারিক পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে উঠবে। চক্ষুপীড়ায় কষ্ট পেতে পারেন। বিদেশ থেকে কোনো মিশ্র সংবাদ পাবেন। আজ জীবন-সাথীর শরীর স্বাস্থ্যও ভালো যাবে না। মানসিক অস্থিরতা ভয় ও অবসাদে ভুগতে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক কারনে ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। বিদেশ থেকে কোন আত্মীয়র আগমন হতে পারে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আজ আশানুরুপ লাভ হবে না। কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলেও তা বাদ দিতে হতে পারে। কাজের লোকের কারনে কিছুটা বিব্রত হতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে মীন রাশির জাতক জাতিকাদের বাড়ীতে বড় ভাই এর সাথে মনমালিন্য হতে চলেছে। আর্থিক বিষয়ে অসতর্কতার কারনে অর্থ হাণির আশঙ্কা প্রবল। কোন সামাজিক অনুষ্ঠানে প্রিয় বন্ধুর সাথে ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন। আজ ব্যবসায়ীদের আয়ের চেয়ে ব্যয় বেশী হবার আশঙ্কা রয়েছে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...