এমএনএ বিনোদন ডেস্ক : শাহরুখপুত্র আরিয়ান খান মুম্বাই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বৃহস্পতিবার (২৮ অক্টোবর)। জামিনের শর্ত মেনে মান্নাতেই থাকতে হবে তাকে। একপ্রকার গৃহবন্দি হয়েই থাকবেন আরিয়ান।মাদক মামলায় উঠে আসে আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টকে নিয়মিত মাদক সরবরাহ করতেন এই মামলায় আরেক অভিযুক্ত অর্চিত কুমার। শুনানিতে আদালত জানান, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর ভিত্তি করে কখনও প্রমাণ হয় না আরিয়ান মাদক সরবরাহ করতেন।
শাহরুখপুত্রের বিরুদ্ধে মাদক মামলায় অর্চিতের জামিন মঞ্জুর করে এমনটাই জানিয়েছেন মুম্বাইয়ের মাদকবিরোধী বিশেষ আদালত। আদালতের এই রায়ের একটি কপি প্রকাশ হয়েছে সোমবার (০১ নভেম্বর)।মাদক মামলায় জেরার সময় আরিয়ান ও আরবাজের কাছ থেকে অর্চিত কুমারের নাম জানতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। অর্চিত কলেজ শিক্ষার্থী, বয়স ২২। এনসিবি অর্চিতকে গ্রেপ্তারের সময় নিষিদ্ধ মাদক পেয়েছিল। তাদের দাবি অর্চিত মাদক ব্যবসায় যুক্ত। তিনিই আরিয়ানদের মাদক সরবরাহ করতেন।
এই দাবি নিয়ে প্রশ্ন তুলে বিশেষ আদালত বলেন, অর্চিত ও আরিয়ানদের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে কখনও প্রমাণ হয় না তিনি অভিযুক্তদের মাদক দিতেন। শনিবার (৩০ অক্টোবর) অর্চিতকে জামিনের রায় দিতে গিয়ে বিশেষ আদালতের পর্যবেক্ষণ, এনসিবি এমন কোনো প্রমাণ দিতে পারেনি যা থেকে বোঝা যায় অভিযুক্ত নিষিদ্ধ মাদক সরবরাহে যুক্ত ছিলেন।
এদিকে ছেলের জামিন হলেও তাকে নিয়ে বেশ চিন্তিত শাহরুখ খান। মান্নাতে ফেরার পর ছেলেকে এক মুহূর্তের জন্যও আড়াল করছেন না। আরিয়ানের জন্য বিশেষ দেহরক্ষী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ান। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।
মাদক মামলায় গ্রেপ্তারের ২৭ দিন পর কারামুক্ত হয়েছেন আরিয়ান। শনিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কারাগার থেকে রেব হন তিনি। সোজা ‘মান্নাত’ এর উদ্দেশে রওনা হয় তাকে বহন করা গাড়িটি। এদিন মান্নাতের সামনে ব্যানার-প্লেকার্ড নিয়ে ভিড় জমান ভক্তরা। আরিয়ানকে স্বাগত জানাতে হাজির হয়েছিল শাহরুখ ভক্ত অনুরাগীরা।
কারাগার থেকে মুক্তি পেলেও শাহরুখপুত্র মান্নাতের চার দেওয়ালের বাইরে যাবেন না। ভারতীয় সংবাদমাধ্যমে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি এমনই জানিয়েছেন। অর্থাৎ জেলের বন্দিদশা কাটলেও আপাতত মান্নাতেই দিন কাটাতে হবে শাহরুখপুত্র আরিয়ান খানকে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

