Don't Miss
Home / জীবনচর্চা / করোনার টিকা গ্রহণে গর্ভবতী নারীর কোনো ভয় নেই
টিকা

করোনার টিকা গ্রহণে গর্ভবতী নারীর কোনো ভয় নেই

এমএনএ জীবনচর্চা ডেস্কঃ মহামারি করোনার আঘাতে কুপোকাত গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাচঁতে টিকা গ্রহনের ওপর জোর দেওয়া হচ্ছে। তবে টিকা গ্রহনের ক্ষেত্রে অন্তঃসত্ত্বা নারীরা কতটা নিরাপদ এ নিয়ে এখনো অনেকের মনেই ধোঁয়াসা তৈরি করেছে। এবার এ নিয়ে ধোঁয়াসা দূর করেছে যুক্তরাষ্ট্রের ‘সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি)। সিডিসির দাবি, করোনার প্রতিষেধক নিয়ে গর্ভবতীর নারীর কোন ভয় নেই ।

সিডিসির পরিচালক রোচেল ওয়ালেন্সকি হোয়াইট হাউসের এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘প্রতিষেধক নিয়ে নানা রকম পরীক্ষা চলেছে। কোথাও কোনও চিন্তার কিছু দেখা যায়নি। সাত থেকে ন’মাসের অন্তঃসত্ত্বা, এমন ৩৬ হাজার নারীর উপরে পরীক্ষা করে দেখা হয়েছে। প্রতিষেধক নিয়ে মা কিংবা সন্তান, কারও কোনও ক্ষতি হয়নি। এমনকি মনে করা হয়েছিল গর্ভবতী রোগীরা যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের অন্যান্যদের তুলনায় মাথাব্যথা, পেশী ব্যথা, সর্দি এবং জ্বর বেশি হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু এর উল্টোটা হয়েছে।’

এরমধ্যে ৮২৭ জন যারা গর্ভকালীন সময় সম্পন্ন করেছেন তাদের মধ্যে গর্ভাপাতের হার ভ্যাকসিন নেওয়ার কারণে কোন পরিবর্তন হয়নি। করোনা মহামারীরর আগে গর্ভপাতের হার যেমন ছিলো ঠিক সেমনই আছে।

১৪ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েক হাজার অন্তঃসত্ত্বা নারীকে কভিড টিকা দেওয়ার পর মার্চ মাসে রিপোর্ট তৈরি করা হয়েছে। গত বুধবার সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনস’-এ। যেখানে গর্ভবতী নারীদের জটিল কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। অন্যদের যা হয়েছে, এ ক্ষেত্রেও একই প্রতিক্রিয়া। শুধুমাত্র মাথা ঘোরা ও বমি ভাব একটু বেশি।

তবে গর্ভকালিন টিকা গ্রহনের বিষয়টা খুবই স্পর্শকাতর। তাই টিকা নেওয়া আগে চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন ওয়ালেন্সকি। তিনি জানান, প্রাথমিক ট্রায়ালে যেহেতু অন্তঃসত্ত্বাদের উপরে পরীক্ষা করে দেখা হয়নি, তাই একটা দন্দ তৈরি হয়েছে।

x

Check Also

বিএনপির বিদ্রোহী ৭ জয়ী প্রার্থী: দলে ফেরা না স্বতন্ত্র পথ—সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের

এমএনএ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে ...