Don't Miss
Home / হোম স্লাইডার / খেলবেন না, তবুও দল পেলেন আর্চার
(১৩ ফেব্রুয়ারি) নিলাম থেকে তাকে কিনে

খেলবেন না, তবুও দল পেলেন আর্চার

এমএনএ খেলাধুলা ডেস্ক : ক্রিকইনফো সূত্রে জানা যাচ্ছে, এবারের আসরে খেলবেন না আর্চার। তবুও রোববার (১৩ ফেব্রুয়ারি) নিলাম থেকে তাকে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নাম উঠার পর আর্চারকে নিয়ে প্রতিযোগিতা চলতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থানের মধ্যে। শেষ পর্যন্ত ২ কোটি ভিত্তিমূল্যের এ খেলোয়াড়ের দাম হয়েছে ৮ কোটি রুপি।

গত মৌসুমে ইনজুরির কারণে বেশিরভাগ সময় খেলতে পারেননি আর্চার। তার দল রাজস্থান রয়্যালসও যে কারণে ভুগেছিল। এবারও খেলার সম্ভাবনা নেই তার। তবুও তার জন্য বিড করেছিল রাজস্থান। যদিও শেষে মুম্বাইয়ের কাছে হেরে যেতে হয় তাদের।

মুম্বাই আরও দলে নিয়েছে ইশান কিশানকে। তিনিই এখনো পর্যন্ত নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার। তার দাম ১৫ কোটি ২৫ লাখ রুপি।নিলামের দ্বিতীয় দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রামকে ২ কোটি ৬০ লাখ রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম দিনের শুরুতেই নিলামে উঠেছিল শিখর ধাওয়ানের নাম। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি। এবার তাকে আর ধরে রাখেনি তারা। তাকে এ আসরে ৮ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসে গেলেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়াশ ঢুল। ২০ লাখ ভিত্তিমূল্যের এ খেলোয়াড়েরর পেছনে তাদের খরচ করতে হয়েছে ৫০ লাখ রুপি। কদিন আগেই ভারতকে যুবা বিশ্বকাপ জিতিয়েছেন ঢুল। তিনিই এবার ফিজের সতীর্থ হলেন। ঢুলকে দিল্লি কিনলেও তার সঙ্গে বিশ্বকাপ জেতা ভিকি ওস্তওয়ালের প্রতি কেউ আগ্রহ দেখায়নি। ফলে নিলামে নাম উঠলেও অবিক্রীত রয়েছেন তিনি।
মুস্তাফিজের রাজস্থান রয়্যালস সতীর্থ চেতান সাকারিয়াকে কিনল দিল্লি ক্যাপিটালস। ৫০ লাখ ভিত্তিমূল্যের এ পেসারকে ৪ কোটি ২০ লাখ রুপি দিয়ে দলে নিয়েছে তারা। মুস্তাফিজও গিয়েছেন দিল্লিতে। ভিত্তিমূল্যে মুস্তাফিজুর রহমানকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। তার দাম ধরা হয়েছিল ২ কোটি রুপি। সেই দামেই তাকে কিনেছে দিল্লি।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...