Don't Miss
Home / আজকের সংবাদ / সৌরভ গাঙ্গুলি হাসপাতালে

সৌরভ গাঙ্গুলি হাসপাতালে

এমএনএ খেলাধূলা ডেস্ক :  হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

শনিবার (২ জানুয়ারি) সকালে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক। এরপর দ্রুত দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে ইসিজি করানো হয় গাঙ্গুলির। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি।

এদিকে, সব রকম পরীক্ষা-নিরীক্ষার পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে মত চিকিৎসকদের। জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠনের কথাও বলেন তার চিকিৎসক। তবে এই মুহূর্তে গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...