Don't Miss
Home / আজকের সংবাদ / অজিদের হারিয়ে ভারতের সিরিজ জয়

অজিদের হারিয়ে ভারতের সিরিজ জয়

এমএনএ স্পোর্টস ডেস্ক : সিরিজের শেষ টেস্টেটি চার দিনেই জিতলো ভারত। যদিও তৃতীয় দিনেই জয়ের পথ তৈরি হয়। যখন কিনা অজিরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানে সবকটি উইকেট হারায়। ফলে টার্গেট দাঁড়ায় মাত্র ১০৬ রানের।

সিরিজের শুরুতে স্বাগতিক ভারতই ছিল ফেভারিট। কিন্তু চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি জিতে কিছুটা চমকই জাগিয়েছিল সফরকারী অস্ট্রেলিয়া। পরের ম্যাচটি জিতে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। সিরিজের তৃতীয় ম্যাচটি ড্র হওয়ায় চতুর্থ ও শেষ ম্যাচটি পরিণত হয়েছিল সিরিজ নির্ধারণী ম্যাচে।

২০০৪ সালে ভারতের অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের পর এটিই অবশ্য বোর্ডার-গাভাস্কার ট্রফির নিয়মিত চিত্র। যে দেশে সিরিজ, সেই দেশই জিতে নিয়েছে ট্রফি।

ধর্মশালায় সেই চতুর্থ টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েছিল টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ দুই দল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে শেষ পর্যন্ত সিরিজ হারের হতাশাতেই ডুবতে হয়েছে স্টিভেন স্মিথদের। এর পরই অনেকটা নিশ্চিত ছিল সিরিজ জয় করতে যাচ্ছে কোহলিবিহীন ভারত। চতুর্থ দিনে আট উইকেটের দাপুটে জয় দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত।

৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর অস্ট্রেলিয়া গুটিয়ে গিয়েছিল মাত্র ১৩৭ রানে। ফলে ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ১০৬ রান। তৃতীয় দিনের একেবারে শেষ পর্যায়ে ব্যাটিংয়ে নেমে ১৯ রান সংগ্রহও করে ফেলেছিলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরলি বিজয়। আজ ধর্মশালায় ভারতের প্রয়োজন ছিল ৮৭ রান। এজন্য ব্যাটিং করতে হয়েছে মাত্র ১৭.৫ ওভার। রাহুল এদিনও খেলছিলেন দারুণ। আরেকপাশে মুরালি বিজয়কে ১৪তম ওভারে মাত্র ৮ রানে ফেরান প্যাট কামিন্স। ওই ওভারেই গ্লেন ম্যাক্সওয়েলের বুলেট থ্রোতে রানআউট হন চেতেশ্বর পুজারা। দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে গেছে স্বাগতিকরা।

ওপেনার রাহুল অপরাজিত ছিলেন ৫১ রান করে। রাহুলের অর্ধশতক ও দলের জয় আসে একই শটে। সিরিজে এটি রাহুলের ষষ্ঠ পঞ্চাশ!

তবে অস্ট্রেলিয়াকে চেপে বসতে দেননি রাহানে। দুর্দান্ত সব শটে উল্টো ভারতকে দ্রুত এগিয়ে নেন জয়ের পথে। চারটি চার ও দুই ছক্কায় ২৭ বলে ৩৮ রানে অপরাজিত ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বিরাট কোহলির পরিবর্তে ভারতকে নেতৃত্ব দেওয়া অজিঙ্কা রাহানে।

বিরাট কোহলির চোটে ভারতের এই ম্যাচের অধিনায়ক টেস্ট জুড়ে নেতৃত্ব দিয়েছেন দারুণভাবে।

দুর্দান্ত জয়ে ভারতের ঘরোয়া মৌসুমও শেষ হলো অসাধারণভাবে। মৌসুমে ১৩ টেস্টের ১০টিই জিতেছে ভরত। জিতেছে চারটি সিরিজই।

এর আগে প্রথম ইনিংসে স্টিভেন স্মিথের শতকে ভর করে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছিল ৩০০ রান। জবাবে ভারত করেছিল ৩৩২ রান।

এর জয়ের ফলে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে কোহলিরা।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩০০

ভারত ১ম ইনিংস: ৩৩২

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১৩৭

ভারত ২য় ইনিংস: ২৩.৫ ওভারে ১০৬/২ (লক্ষ্য ১০৬, আগের দিন ১৯/০) (রাহুল ৫২*, বিজয় ৮, পুজারা ০, রাহানে ৩৮*; কামিন্স ১/৪২, হেইজেলউড ০/১৪, ও’কিফ ০/২৩, লায়ন ০/১৯)।

ফল: ভারত ৮ উইকেটে জয়ী

সিরিজ: চার ম্যাচের সিরিজ ভারত ২-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রবীন্দ্র জাদেজা
ম্যান অব দা সিরিজ: রবীন্দ্র জাদেজা

x

Check Also

রাজধানীতে তেলের জন্য দীর্ঘ লাইন, ভোর থেকে অপেক্ষায় চালকরা হতাশ, কমেছে আয়

বিশেষ প্রতিনিধি রাজধানীর আসাদগেট এলাকার তালুকদার ফিলিং স্টেশনের সামনে শুক্রবার ছুটির দিনেও তেলের দীর্ঘ লাইনের ...