Don't Miss
Home / হোম স্লাইডার / এনসিপির নাহিদ ইসলামের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান

এনসিপির নাহিদ ইসলামের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

এমএনএ রাজনীতি ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বাসভবনে গেলে তাকে স্বাগত জানান নাহিদ। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অপরদিকে এনসিপি নেতাদের মধ্যে দলের সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যা ৭টায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ করার বিষয়টি জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকালে মন্ত্রিসভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে।

x

Check Also

কে হচ্ছেন শিক্ষামন্ত্রী: মিলন, ওসমান ফারুক নাকি ওবায়দুল

এমএনএ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ক্ষমতাসীন ...