Don't Miss
Home / আজকের সংবাদ / চলতি সপ্তাহটি আপনার কেমন যাবে তা জেনে নিন

চলতি সপ্তাহটি আপনার কেমন যাবে তা জেনে নিন

এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ০৮ মার্চ থেকে ১৪ মার্চ ২০২০ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে চলতি সপ্তাহটি আপনার কেমন যাবে তা জেনে নিন।

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : চলতি সপ্তাহের শুরুতে মেষ রাশির জাতক-জাতিকাদের মন রোমান্টিকতায় ভরে যেতে পারে, আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখা বাঞ্চনীয়। অতঃপর বিকেল থেকে যেকোনো প্রতিদ্বন্দ্বীতায় আপনি জয়ী হতে পারেন। ১০ মার্চ থেকে ব্যবসায় সাফল্যের মুখ দেখতে পারে। নগদ অর্থ হাতে আসার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষ দিকে ১২ মার্চ থেকে শারীরিক অসুস্থতা বোধ করতে পারেন। পারিবারিক সম্পর্ক মধুর থাকবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : চলতি সপ্তাহের শুরুতে বৃষ রাশির জাতক-জাতিকারা বাড়িতে অনুষ্ঠানের আয়োজন হতে পারে। সপ্তাহের মাঝামাঝিতে নতুন প্রেমের ইঙ্গিত আছে। বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। সপ্তাহের শেষ দিকে ব্যবসায় ভালো খবর পেতে পারেন। তবে আর্থিক দিক থেকে চাপ থাকতে পারে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) : চলতি সপ্তাহের শুরুতে মিথুন রাশির জাতক-জাতিকাদের প্রতিবেশীর জন্য সামাজিক সুনাম আসতে পারে। সপ্তাহের মাঝের দিকে যারা সম্পদ কেনা-বেচা করেন, তারা ভালো ফল পেতে পারেন। কারও কারও পড়াশুনায় বেশ সুযোগ আসতে পারে। সপ্তাহের শেষ দিকে শত্রুর শত্রুতা মোকাবেলা করতে হবে, আপনি আজ বিজয়ী।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : চলতি সপ্তাহের শুরুতে কর্কট রাশির জাতক-জাতিকাদের পাওনা টাকা আদায় হতে পারে, নগদ অর্থ হাতে আসতে পারে। মাঝদিকে সবান্ধব ভ্রমণের সম্ভাবনা আছে। নিকটতম ভ্রমণে লাভবান হতে পারেন। যোগাযোগের মাধ্যমে আর্থিক উন্নতি হতে পারে। সঙ্গে আছে নতুন বাড়ি করার সমুহ সম্ভাবনা। সপ্তাহের শেষের দিকে প্রেমের আকাশের কালো মেঘের অবসান হতে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : চলতি সপ্তাহের শুরুতে সিংহ রাশির জাতক-জাতিকার রাজনীতিবিদদের সামাজিক সমৃদ্ধি উন্নত থেকে উন্নতর হতে পারে। মাঝদিকে অর্থ আয়ের দিকে সামান্য ঘাটতি থাকলেও অর্থ আয় হবে। প্রতিবেশী কেউ হিংসা করতে পারে, মাথা শান্ত রেখে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। শেষদিকে কথাবার্তায় সংযত হতে হবে, অন্যথায় বন্ধুমহলে অশান্তি আসতে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহের শুরুতে কন্যা রাশির জাতক-জাতিকাদের আয় ব্যয়ের সমন্বয় করা কঠিন হতে পারে। নিঃসঙ্গতা একটু বেদনাদায়ক হতে পারে। সপ্তাহের মাঝদিকে বুদ্ধির প্রয়োগ যথাযথ হলে সাফল্য আপনার নিশ্চিত। দীর্ঘস্থায়ী সম্ভাবনাময় বিনিয়োগে লাভবান হতে পারেন। শেষদিকে স্বল্পপাল্লার ভ্রমণ হতে পারে, ভাইবোন, পাড়া প্রতিবেশি বেশ লাভবান হতে পারে। যত যোগাযোগ বাড়াবেন ততই লাভবান হবেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) :চলতি সপ্তাহের শুরুতে তুলা রাশির জাতক-জাতিকাদের অনেকদিনের আশা আকঙ্ক্ষা পুরণ হতে পারে। আয় উপার্জন যথেষ্ট বৃদ্ধি পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে। অতঃপর শুভ কোনো পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে। সপ্তাহের শেষদিকে ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় ব্যবসায় আর্থিক লাভের সমূহ সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : চলতি সপ্তাহের শুরুতে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে আপনার যথেষ্ঠ সুনাম বৃদ্ধি পেতে পারে। মাঝদিকে গবেষণায় কোনো সাফল্যলাভ আপনাকে আনন্দিত করতে পারে। আকস্মিক অর্থপ্রাপ্তিতে সঞ্চয়ের উদ্যোগ নিলে ভালো করবেন। অতঃপর প্রিয়জনের কোনো আঘাত মানসিক কষ্টের কারণ হতে পারে। সপ্তাহের শেষ দিকে কোনো ভালো কাজের সুনাম ও সম্মান পেতে পারেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহের শুরুতে ধনু রাশির জাতক-জাতিকাদের কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। মাঝদিকে কারো চাকরির জন্য নতুন সুযোগ আসতে পারে। লটারি জেতার সম্ভাবনা আছে, সঞ্চয়ের প্রচেষ্টা ভবিষ্যত সমৃদ্ধি আনতে পারে। শেষদিকে মন মানসিকতা ক্লান্তিকর হতে পারে, একাকী সময় কাটাতে হতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : চলতি সপ্তাহের শুরুতে মকর রাশির জাতক-জাতিকাদের যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে, অন্যথায় দুর্ঘটনার কবলে পড়তে পারেন। সপ্তাহের মাঝদিকে কারো উচ্চশিক্ষার যেকোনো প্রচেষ্টা সফল হতে পারে। গঠনমূলক কাজে উন্নতির সম্বাবনা আছে। সপ্তাহের শেষদিকে আয় উপার্জন ও সঞ্চয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহের শুরুতে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় নতুন বিনিয়োগে আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। সপ্তাহের মাঝদিকে অতিরিক্ত সাবধান থাকা দরকার, নতুবা শারীরিক আঘাতের শিকার হওয়ার জোর আশঙ্কা আছে। কারও তীর্থভ্রমণ হতে পারে। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে সুনাম, সুখ্যাতির সঙ্গে আর্থিক উন্নতি আসতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : চলতি সপ্তাহের শুরুতে মীন রাশির জাতক-জাতিকাদের প্রতিদ্বন্দ্বীতায় আপনি সফল, শত্রু পরাস্থ হতে পারে। সপ্তাহের মাঝদিকে দাম্পত্য কলহ মিটে যাবে। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। অতঃপর রাস্তাঘাটে বিপদ হতে পারে, তাই সাবধান থাকতে হবে। সপ্তাহের শেষদিকে কর্মসূত্রে বিদেশ ভ্রমণের সুযোগ আছে।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...