Don't Miss
Home / হোম স্লাইডার / চার পাণ্ডবের কেউ রইল না আর
তবে মাশরাফী বিন মোর্ত্তজার আ

চার পাণ্ডবের কেউ রইল না আর

এমএনএ খেলাধুলা ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের পাঁচ পাণ্ডবের একসঙ্গে খেলতে দেখা গিয়েছিল তাও বহুদিন আগে। তবে মাশরাফী বিন মোর্ত্তজার আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর এখনো খেলে যাচ্ছেন পাঁচ পাণ্ডবের বাকি চার পাণ্ডব সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। যদিও বিরতি, ছুটি কিংবা ইনজুরির কারণে এই চারজনকেও একসঙ্গে অনেকদিন পায়নি দেশের ক্রিকেট।

তবে আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দলে আছেন চারজনই। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা তামিম ইকবাল এমনকি ইনজুরির কারণে কিছুদিন দলের বাইরে থাকা সাকিবও আছেন। তবে প্রথম ওয়ানডেতে তাদের নিয়েও ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ।

আফগানিস্তানের দেওয়া মাত্র ২১৬ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে এরই মধ্যে দলীয় রান পঞ্চাশ না পেরোতেই ফিরে গেছেন দলের প্রথম সারির ছয় ক্রিকেটার। যার সঙ্গে আছেন চার পাণ্ডব। এর আগে ১৩ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। ফজল হক ফারুকীর বল লিটন দাসের ব্যাটের কানায় লেগে গিয়েছিল উইকেটের পেছনে। উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচটি তালুবন্দি করেন। যদিও প্রথম দফায় আম্পায়ার আউট দেননি। পরে রিভিউ নিয়ে সফলতা পায় সফরকারীরা।

লিটন দাসের হতাশার দিনে হতাশা বাড়ালেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তামিম। কিন্তু প্রত্যাবর্তনটা রাঙাতে পারলেন না। রান করলেন মাত্র ৮।ফজল হক ফারুকীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন দেশসেরা ওপেনার। কিন্তু এবারও প্রথম দফায় আউট দেননি আম্পায়ার। আবারও রিভিউ, আবারও আফগানিস্তানের সফলতা।

লিটন-তামিমের পথ ধরলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও। এবারও বোলার সেই ফজল হক ফারুকী। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। ৫ বল খেলে করেছেন মাত্র ৩ রান। ফজল হকের টানা চার উইকেটের পর বল হাতে নিয়েই সাফল্য পান তারকা স্পিনার মুজিব উর রহমান। ফরচুন বরিশালের সতীর্থ সাকিব আল হাসান তার বল খেলতে গিয়েও ব্যাট থেকে গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। সাজঘরে ফেরেন সাকিব। তার আগে ১৫ বলে এক চারের মারে করেছেন ১০ রান।

এদিকে, ঘরের মাঠে অভিষেক ম্যাচটা রাঙানোর স্বপ্ন বুনেছিলেন চট্টগ্রামের ক্রিকেটার ইয়াসির আলি রাব্বি। কিন্তু টিম টাইগার্সের টপ অর্ডারে ধস নামানো আফগান পেসার ফজল হক ফারুকীর কাছে যেন পাত্তাই পেলেন না। পাঁচ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...