চিকেন ভেজিটেবল স্যুপ ঘরেই তৈরি করুন
Posted by: News Desk
March 1, 2020
এমএনএ ফিচার ডেস্ক : যে কোনও শরীর খারাপ বা ঠাণ্ডা লাগা তাড়াতাড়া সারাতে চিকেন ভেজিটেবল স্যুপ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। চিকেন ভেজিটেবল স্যুপ শুধু যে পুষ্টিকর তাই নয়, দারুণ সুস্বাদুও। আর রেস্টুরেন্টের স্যুপ নয়। এখন থেকে স্বাস্থ্যকর উপায়ে ঘরেই তৈরি করুন চিকেন ভেজিটেবল স্যুপ।
শিখে নিন চিকেন ভেজিটেবল স্যুপের এই সহজ রেসিপি। চিকেন ভেজিটেবল স্যুপের এ স্পেশাল রেসিপিটি পাঠিয়েছেন মোসাম্মৎ সেলিনা হোসেন।
প্রয়োজনীয় উপকরণ :
চিকেন : একটা গোটা বা কয়েকটা চিকেন ব্রেস্ট
সেলারি : ৩-৪টা
গাজর : ৩-৪টা বড়
পেঁয়াজ : ২টা মাঝারি
রসুন : ৫-৬ কোয়া
পালং শাকা : ১ আঁটি
ব্রকলি : ১টা
ফ্রেশ মাশরুমা : ১ প্যাকেট
ডিম : ৫-৬টা (ফেটানো)
গোলমরিচ গুঁড়ো
পার্সলে
কেইন পেপার
প্রস্তুত প্রণালী :
একটা বড় বাটিতে চিকেন ভালো করে সিদ্ধ করুন। চিকেন পানি থেকে তুলে নিয়ে ছোট ছোট টুকরোয় ছিঁড়ে দিন। সেলারি, গাজর, পেঁয়াজ, রসুন কুচিয়ে ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিন। এর মধ্যে পার্সলে, লবণ, গোলমরিচ ও কেইন পেপার দিন।
যতক্ষণ না সব সবজি ভালো মতো সিদ্ধ হচ্ছে ফোটাতে থাকুন। পালং শাক, মাশরুম ও ব্রকোলি দিন। এর মধ্যে ফেটানো ডিম দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। যতক্ষণ না ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে। আঁচ থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
তৈরি করুন ঘরেই চিকেন ভেজিটেবল স্যুপ 2020-03-01