এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন সাত হাজার ৯৯৪ জন। পাসের হার ৯.৮৭ শতাংশ।বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার এ ফলাফল ঘোষণা করেন।ফলাফলে দেখা যায়, ৯০.১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। এ ইউনিটের আসন সংখ্যা এক হাজার ৫৭০।
গত ২৩ অক্টোবর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ১৫ হাজার ৮৮১ জন। আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৮২ হাজারের বেশি শিক্ষার্থী।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
