Don't Miss
Home / আজকের সংবাদ / তৃতীয় বিয়ে করলেন চিত্রনায়িকা ময়ূরী

তৃতীয় বিয়ে করলেন চিত্রনায়িকা ময়ূরী

এমএনএ বিনোদন ডেস্ক : একসময়ের সমালোচিত চিত্রনায়িকা ময়ূরী আবারো বিয়ে করলেন। এটা তার তৃতীয় বিয়ে। চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তৃতীয়বারের মতো এ বিয়ে করেন এই নায়িকা। স্বামীর নাম মোহাম্মদ জুয়েল আহমেদ। যিনি পেশায় একজন মাদরাসার শিক্ষক। খবর পাওয়া গেছে, বর্তমানে নতুন স্বামীকে নিয়ে সুখেই আছেন ময়ূরী।
এই নায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানায়, ময়ূরীর দ্বিতীয় স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় মাস তিনেক আগে। এরপর জুয়েলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের দেড় মাসের মধ্যে জুয়েলকে বিয়ে করেন ময়ূরী। নতুন স্বামীর সঙ্গে সুখের দাম্পত্য পেতেছেন টঙ্গীতে। সঙ্গে রয়েছে ময়ূরীর আগের ঘরের একমাত্র কন্যা অ্যাঞ্জেল।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরও জানায়, ‌‘ময়ূরী সারাজীবনের রোজগার দিয়ে মগবাজারে একটি ফ্ল্যাট কিনেছিলেন। ফ্ল্যাটটি বিক্রি করে টঙ্গিতে স্থায়ী হয়েছেন। চলচ্চিত্রে অভিনয় না করলেও কয়েক মাস আগ পর্যন্ত দেশের বিভিন্ন সার্কাস কিংবা কনসার্টে পারফর্ম করতেন। বর্তমানে তাও ছেড়ে সংসারী হয়েছেন। নতুন স্বামী নিয়ে ময়ূরী ভালো আছেন।’
ময়ূরীর প্রথম স্বামী রেজাউল করিম খান মিলন ছিলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি মারা যান ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর। এরপর ময়ূরী দ্বিতীয়বারের মতো বিয়ে করেন শ্রাবণ শাহ নামের এক চলচ্চিত্র অভিনেতাকে। কিন্তু সেই সংসারও টেকেনি। এবার শুরু করেছেন নতুন সংসার।
১৯৯৮ সালে ‘মৃত্যুর মুখে’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন ময়ূরী। তার অভিনীত তিন শতাধিক ছবি মুক্তি পেয়েছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বাংলা ভাই’।
তিনি নায়ক হিসেবে পেয়েছেন মান্না, শাকিব খানসহ আরও জনপ্রিয় নায়কদের। অশ্লীলতার দায় নিয়ে ইন্ডাস্ট্রি ছাড়েন এই নায়িকা। সেই যুগের অনেকেই নতুন করে প্রত্যাবর্তনের সুযোগ পেলেও ময়ূরী থেকে গেলেন সেই সুযোগের বাইরে। উপার্জন করতে তাই আজকাল নানা রকম কনসার্ট, যাত্রাপালায় অংশ নেন তিনি।
x

Check Also

রাজধানীতে তেলের জন্য দীর্ঘ লাইন, ভোর থেকে অপেক্ষায় চালকরা হতাশ, কমেছে আয়

বিশেষ প্রতিনিধি রাজধানীর আসাদগেট এলাকার তালুকদার ফিলিং স্টেশনের সামনে শুক্রবার ছুটির দিনেও তেলের দীর্ঘ লাইনের ...