এমএনএ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রায় ১৯ বছর পর দলটি এককভাবে সরকার গঠন করল। নতুন সরকারের মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও রয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী।
নতুন মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন এসেছে। ৫০ সদস্যের তালিকায় ৪০ জনই নতুন মুখ। মন্ত্রীদের মধ্যে ২৫ জনের ১৫ জন প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, যা শতকরা হিসাবে ৬০ শতাংশ। পাশাপাশি ২৪ জন প্রতিমন্ত্রীর সবাই প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও পালন করবেন।
প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া ব্যক্তিরা হলেন: তারেক রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আব্দুল আওয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং শেখ রবিউল আলম।
অন্যদিকে, প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন: এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি), ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর (ভিপি নুর), ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং মো. আমিনুল হক। এদের মধ্যে মো. আমিনুল হক টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

