Don't Miss
Home / হোম স্লাইডার / ভারতের কাছে আবারও পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ
ভারতের

ভারতের কাছে আবারও পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ

এমএনএ খেলাধুলা ডেস্কঃ যে ম্যাচটি বয়কট করতে চেয়েছিল, ভারতের সঙ্গে সেই ম্যাচ খেলতে নেমে গো হারা হেরেছে পাকিস্তান। ইশান কিশানের তান্ডবে ভারত করেছিল ১৭৫ রান। জবাব দিতে নেমে বাবর-সালমানদের চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১৪ রান করে পাকিস্তান।

৬১ রানের এই হারে পয়েন্ট টেবিলে যুক্তরাষ্ট্রের নিচে তৃতীয় স্হানে নেমে গেছে পাকিস্তান। শেষ ম্যাচে নামিবিয়ার কাছে হেরে গেলে সুপার এইটে উঠতে পারবে না তারা।

এদিকে পাকিস্তানকে হারিয়ে এই গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

কলম্বোতে ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরা ২ উইকেট নিয়ে পাকিস্তানের স্কোরটাকে ১৩/৩ বানিয়ে দেন। ৩৪ রানে বাবর আজমের বিদায়ের পর যা একটু চেষ্টা করেছিলেন উসমান খান। ৪৪ রান করে উসমান যখন ফিরলেন ৭৩ রানে ৫ উইকেট নেই পাকিস্তানের। এরপর শুধু ব্যাবধানই কমাতে পেরেছে দলটি।

‎বল হাতে নেওয়া ভারতের সাত বোলারের ছয়জনই উইকেট পেয়েছেন। দুই পেসার পান্ডিয়া ও বুমরা এবং দুই স্পিনার অক্ষর ও বরুণ ২টি করে উইকেট পেয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

ভারত :৭ উইকেটে ১৭৫ ( ইশান কিশান ৭৭, সূর্যকুমার যাদব ৩২; সাইম আইয়ুব ৩–২৫ )।

পাকিস্তান: ১১৪ রানে অলআউট( উসমান খান ৪৪; হার্দিক পান্ডিয়া ২–১৬, জাসপ্রিত বুমরাহ ২–১৭, বরুণ চক্রবর্তী ২–১৭, অক্ষর প্যাটেল ২–২৯ )।

x

Check Also

বিএনপি

নবীন-প্রবীনদের সমন্বয়ে নতুন সরকার গঠনের পথে বিএনপি, জোর আলোচনা

এমএনএ  প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আবারও সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে ...