Don't Miss
Home / আজকের সংবাদ / ভোগের প্রচ্ছদ কন্যা বাংলাদেশী মডেল পিয়া

ভোগের প্রচ্ছদ কন্যা বাংলাদেশী মডেল পিয়া

PIA-3

এমএনএ বিনোদন ডেস্ক : ভারতীয় উপমহাদেশের অনেক অভিনয়শিল্পীদের স্বপ্নই থাকে ‘ভোগ’ ম্যাগাজিনে প্রচ্ছদ কন্যা হওয়ার। বহুল পঠিত ভোগের এবার সংখ্যায় প্রচ্ছদ কন্যা হিসেবে জায়গা করে নিলেন মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ফ্যাশন ম্যাগাজিনগুলোর একটি ‘ভোগ’। বিশ্বের বিশটিও বেশি দেশ থেকে প্রকাশ হয়। প্রতিমাসে প্রায় তিন কোটি কপি বিক্রি হয়। ম্যাগাজিনটির ইন্ডিয়া সংস্করণের প্রচ্ছদে জায়গা করে নেয়ার জন্য মুখিয়ে থাকেন ক্যাটরিনা, প্রিয়াংকা, ঐশ্বরিয়ার মতো সেলেবরা।

PIA-2ছোট ও বড়পর্দা মিলিয়ে সাম্প্রতিক সময়ের বেশ আলোচিত মুখ র‌্যাম্প তারকা জান্নাতুল ফেরদৌস পিয়া। দেশের নামকরা এই অভিনেত্রী অভিনয় জগতে পদার্পণের পূর্বে মডেল হিসেবে খ্যাত ছিলেন।

খুলনার মাইলস্টোন কলেজে পড়ার সময় হঠাৎ করে একদিন অপূর্ব নামের একজন ফটোগ্রাফার তাকে ফটোশুটের অফার করে। সেই ফটোশুট করার পর থেকেই তার কাছে আসতে থাকে র‌্যাম্পে হাটার অফার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

র‌্যাম্প, মডেলিং ও অভিনয়ে জান্নাতুল ফেরদৌস পিয়ার জনপ্রিয়তা আকাশ চুম্বি! ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী পিয়া নিজের গ্ল্যামারের দ্যুতি ছড়িয়ে একাধিকবার বিশ্বের বিভিন্ন দেশের মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন।

মিশরের রেড সী, এলগোয়ানাতে অনুষ্ঠেয় ‘টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড-২০১৩’-এ বিভিন্ন দেশের ৪৭ জন মডেলের সঙ্গে অংশগ্রহণ করেন পিয়া। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি।

সুন্দরী ও মডেল প্রতিযোগিতায় বিকিনি পরা বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে ছবি প্রকাশ হওয়ায় সেসময় আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।

বিদেশী মডেলদের সাথে পিয়া

বিদেশী মডেলদের সাথে পিয়া

নিজেকে দিন দিন অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন পিয়া। এবার প্রথম বাংলাদেশী নারী হিসেবে বিশ্ব বিখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’র ‘কভার গার্ল’ হতে যাচ্ছেন পিয়া।

আজ রবিবার পিয়া নিজেই এ খবর দিয়েছেন। সম্প্রতি ভারতের  মুম্বাইয়ে তিনি ‘ভোগ’র ফটোশুটে অংশ নিয়েছেন। ফটোশুট শেষে তিনি এখন দেশে।

এ প্রসঙ্গে পিয়া বলেন, ভোগ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সেলিব্রেটি ওয়াল্ডের অন্যতম আকর্ষণ থাকে এই ম্যাগাজিনটি। ম্যাগাজিনটির অক্টোবর সংখ্যার প্রচ্ছদে থাকছি আমি।  ২৯ জুলােই মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে ফটোসেশনে অংশ নেন। তার ছবি তুলেছেন ভোগের নামকরা ফটোগ্রাফার ভারত শিখা। যার ক্যামেরার সামনে দিপীকা থেকে শিল্পা শেঠি অনেকেই দাড়িয়েছেন। আসছে অক্টোবর সংখ্যায় এবার আর দীপিকা, শিল্পা নয়; থাকছেন পাশের বাড়ির পিয়া। মুলত ম্যাগাজিনটির নবম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে বেরুবে বিশেষ সংখ্যাটি। ফটোশুটের দায়িত্বে ছিলেন ভোগের ফ্যাশন এডিটর এনাইটা এ্যাদাজানিয়া। পিয়ার হেয়ার স্টাইলের দায়িত্বে ছিলেন প্যারিসের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সাইরিলে।

প্রসঙ্গত, ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপা অর্জন করেন পিয়া।

PIA-5পিয়া জানালেন, ‘বাংলাদেশ থেকে এবারই প্রথম কোন নারী ভোগের কভারে থাকছে। এটা ভাবতেই ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমার নিজের অ্যাপ্লাই করা লাগেনি। ওরাই আমাকে ডেকেছে।’

তিনি আরও জানালেন, ‘আমি তো এখন অভিনয়ে খুব একটা সময় দিতে পারছি না। সবসময়ই পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমার ফ্যামিলি আছে। কাজ আছে। আবার বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছি। এতো কিছু্র পরই ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে কাজের সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের।’

২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব বিজয়ী পিয়া মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। র‌্যাম্পে নিজের অবস্থানটা বেশ পোক্ত করেন। পরবর্তীতে ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এছাড়া তার অভিনীত ‘স্টোরি অব সামারা’ সিনেমাতে অভিনয় করেন। বর্তমানে অভিনয়ের ফাঁকে পড়াশোনায় মনোযোগী হয়েছেন। ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে বার এট ল’ পড়তে অফার লেটার পেয়েছেন। দেশের অন্যতম আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের তত্ত্বাবধায়নে ইন্টার্নি করছেন পিয়া।

উল্লেখ্য, এর আগে মডেল আসিফ আজিম ‘ভোগ’র প্রচ্ছদে প্রথম বাংলাদেশী মডেল হিসেব ফটোশুটে অংশ নেন।

x

Check Also

শনিবার বিকেলে ঢাকায় বিক্ষোভ সমাবেশ-মিছিল করবে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি জোট

এমএনএ প্রতিবেদক রাজধানীতে শনিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ...