লাউ ও ডাল দিয়ে সুস্বাদু চিকেন কারি
Posted by: News Desk
September 13, 2019
এমএনএ ফিচার ডেস্ক : দেশীয় সবজির মধ্যে চমৎকার এক সবজি লাউ। গুণে যেমন অসাধারণ, স্বাদেও তেমনই দারুণ। চমৎকার সবজি লাউ ও ডাল দিয়ে সুস্বাদু চিকেন কারি রান্না করেছেন কখনো? আজ দেখে নিন লাউ দিয়ে চিকেন কারির একটি দারুণ রান্না। তবে সাথে থাকছে মসুরির ডালও! অসাধারন রেসিপিটি দিয়েছেন শৌখিন রাঁধুনি আতিয়া আমজাদ।

প্রয়োজনীয় উপকরণ : দেশী মুরগী ১৬ টুকরা (২ টা মুরগী), অর্ধেক লাউ পিস করা, মসুর ডাল হাফ কাপ, পিঁয়াজ বাটা ২ টেবিল, চা রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, টালা জিরা গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, শুকনা মরিচ বাটা ২ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, পানি ৩ কাপ/ বা আন্দাজ মতো, লবণ স্বাদ মতো।
প্রস্তুত প্রণালি : প্যানে তেল গরম করে টালা জিরা ছাড়া একে একে বাটা ও গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাংস ও ডাল টা একত্রে কষিয়ে নিতে হবে। এবার লাউ দিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। লাউ থেকে পানি উঠবে এবং তাতেই কিছুটা রান্না হবে। লাউয়ের পানি কমে গেলে পানি দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। মাংস সিদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হয়ে এলে টালা জিরা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
দিয়ে চিকেন সুস্বাদু লাউ ডাল কারি 2019-09-13