Don't Miss
Home / হোম স্লাইডার / ৫৮টি নিউজ সাইট বন্ধে বিটিআরসির নির্দেশ

৫৮টি নিউজ সাইট বন্ধে বিটিআরসির নির্দেশ

এমএনএ সাইটেক রিপোর্ট : প্রিয়ডটকম, ঢাকাটাইমস২৪ডটকম, পরিবর্তনডটকমসহ দেশের বিভিন্ন নিউজ পোর্টালসহ ৫৮টি নিউজ সাইট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এসব পোর্টাল বন্ধে রবিবার সব ইন্টারনেট সেবা সরবরাহ সংস্থা এবং আন্তার্জাতিক ইন্টারনেট গেটওয়েকে (আইআইজি) চিঠি দেয়া হয়েছে।

বাংলাদেশ ইন্টারনেট সেবা সরবরাহ সংস্থার মহাসচিব মো. ইমদাদুল হক বলেন, গতকাল রবিবার বিকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পক্ষ থেকে এসব ওয়েবসাইট বন্ধ করে দেয়ার জন্য একটি চিঠি দেয়া হয়েছে।

ইন্টারনেট সার্ভিস প্রভাইডারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘আমরা রবিবার বিকালে এ সংক্রান্ত একটি নির্দেশনা পেয়েছি।’

বন্ধের নির্দেশ পাওয়া সাইটগুলো হল- প্রিয় ডটকম, রাইজিং বিডি ডটকম, পরিবর্তন ডটকম, রিপোর্ট বিডি২৪ ডটকম, শীর্ষ নিউজ ২৪ডটকম, ঢাকা টাইমস২৪ ডটকম, বিডি পলিটিকো ডটকম, পেজ নিউজ২৪ ডটকম, রেয়ার নিউজ২৪ ডটকম, বিএনপি নিউজ২৪ ডটকম, প্রথম বাংলাদেশ ডটনেট, ডেইলি আমারদেশ ডটএক্সওয়াইজেড, ডিএনএন ডটনিউজ, রাজনীতি২৪ ডটকম, আরবিএন২৪ ডটকো ডটইউকে, সংবাদ২৪৭ ডটকম, দেশভাবনা ডটকম, আমার দেশ২৪৭ ডটকম, অ্যানালাইসিস বিডিডটকম ও আওয়াজ বিডিডটকম।

এছাড়াও বদরুল ডটঅরগ, বিএনপি অনলাইন উইং ডটকম, ইএন ডট বিএনপি বাংলাদেশ ডটকম, বিএনপি বাংলাদেশ ডটকম, বাংলামেইল৭১ ডটইনফো, এটিভি২৪ বিডি ডটকম, বাংলা স্ট্যাটাস ডটকম, বিবাড়িয়া নিউজ২৪ ডটকম, শিবির ডটঅরগ ডটবিডি, নিউজ২১-বিডিডটকম, ওয়ান নিউজ বিডি ডটনেট, নিউজবিডি৭১ ডটকম, জাস্ট নিউজ বিডি ডটকম, এক্সপ্রেস নিউজ বিডি ডটকম, ডেইলি বিডি টাইমস ডটকম, ময়মনসিংহ নিউজ২৪ ডটকম, মূলধারা বিডি ডটকম, সিএনএন বিডি২৪ ডটকম, ডেইলি মিরর২৪ ডটকম, দেশনেত্রী সাইবার ফোরাম ডটকম, আলাপন ডটলাইভ, দিগন্ত ডটনেট, মোরাল নিউজ২৪ ডটকম, পত্রিকা ডটকম, দাওয়া হিলাল্লাহ ডটকম, আলইহসার২৪ ডট ওয়ার্ডপ্রেস ডটকম, আলজামায়াহ ১ডট ওয়ার্ডপ্রেস ডটকম, বাংলা দারসুল কোরআন ডট ওয়ার্ডপ্রেস ডটকম, গাজওয়াহ ডটনেট, জঙ্গি মিডিয়া ডট ওয়ার্ডপ্রেস ডটকম, মাকতাবতুল ইসলামিয়া বিডি ডট ওয়ার্ডপ্রেস ডটকম, মিল্লাতে ইবরাহিম বিডি ডট ওয়ার্ডপ্রেস ডটকম, মাই কোরআন স্ট্যাডি ওয়ান আয়াহ এডেডটকম, শুহাদার কাফেলা ডট ওয়ার্ডপ্রেস ডটকম, ডিফেন্স আপডেট বাংলাদেশ ডট ওয়ার্ডপ্রেস ডটকম, ডেফ বিডি ডটকম ও বাংলাদেশ ডিফেন্স ডট ব্লগপোস্ট ডটকম।

বিটিআরসি কোনো সিদ্ধান্ত নিয়ে না থাকলে নির্বাচনের ২০ দিন আগে এসব ওয়েবসাইট কেন, কীভাবে বন্ধ করা হচ্ছে- সে প্রশ্নের উত্তর মেলেনি সংশ্লিষ্টদের কাছ থেকে।

এর আগেও বিভিন্ন সময়ে কোনো কারণ ব্যাখ্যা না করেই বিভিন্ন ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে এবং প্রায় প্রতি ক্ষেত্রেই বিটিআরসি একই ধরনের কথা বলেছে।

x

Check Also

রাজধানীতে তেলের জন্য দীর্ঘ লাইন, ভোর থেকে অপেক্ষায় চালকরা হতাশ, কমেছে আয়

বিশেষ প্রতিনিধি রাজধানীর আসাদগেট এলাকার তালুকদার ফিলিং স্টেশনের সামনে শুক্রবার ছুটির দিনেও তেলের দীর্ঘ লাইনের ...