Don't Miss
Home / আজকের সংবাদ / ৭ বছর বিরতির পর ফিরলো সৌন্দর্য প্রতিযোগিতা লাক্স সুপারস্টার, বিজয়ী রাজশাহীর বিদুষী বর্ণিতা

৭ বছর বিরতির পর ফিরলো সৌন্দর্য প্রতিযোগিতা লাক্স সুপারস্টার, বিজয়ী রাজশাহীর বিদুষী বর্ণিতা

এমএনএ প্রতিবেদক

দীর্ঘ সাত বছরের বিরতির পর আবারও আয়োজন করা হলো জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা লাক্স সুপারস্টার ২০২৫। এবারের আসরে বিজয়ী হয়েছেন রাজশাহীর বিদুষী বর্ণিতা। প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। বিজয়ী বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশ-এর প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান

গ্র্যান্ড ফিনালে পর্বে মোট পাঁচজন প্রতিযোগী অংশ নেন—আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল এবং নাযাহ নাওয়ার বিনতে নুরুল।

২০০৫ সালে যাত্রা শুরু করা এই প্রতিযোগিতাটি কয়েক বছর নিয়মিত আয়োজনের পর বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০১৮ সালে এর আসর অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর গত বছর শুরু হয় এর দশম আসর, যার পরিণতি ঘটল এবারের জমকালো ফাইনালের মাধ্যমে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয়ী বিদুষী বর্ণিতাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন নির্মাতা রায়হান রাফী। এছাড়া চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের নিয়ে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করবেন শিহাব শাহীন

সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোশাররফ করিমআরিফিন শুভ। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন জেফার রহমান, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, আরশ খানসহ শোবিজ অঙ্গনের আরও অনেকে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিমসহ দেশের শোবিজ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

x

Check Also

মেহেরপুরে গুদাম থেকে উদ্ধার করা ২ হাজার লিটার ডিজেল কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি

মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরের গাংনীতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ডিজেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ...