Don't Miss
Home / হোম স্লাইডার / আজ দেশব্যাপী একযোগে করোনার টিকাদান কর্মসূচি

আজ দেশব্যাপী একযোগে করোনার টিকাদান কর্মসূচি

এমএনএ সংবাদ ডেস্ক :  দেশে আজ রোববার থেকে একযোগে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুম থেকে ভিডিও কনরফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

টিকাদান কাজের চূড়ান্ত প্রস্তুতি দেখতে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভিন্ন টিম।

জানা যায়, প্রথম পর্যায়ে ৬০ লাখ মানুষকে টিকাদানের আওতায় আনার পরিবর্তে ৩৫ লাখ মানুষের দুই ডোজের টিকা নিশ্চিত করবে সরকার। এছাড়াও প্রথম টিকার পর দ্বিতীয় ডোজ আট সপ্তাহ বা দুই মাসের পরিবর্তে এখন এক মাস পরে দেয়া হবে।

অন্যদিকে সারাদেশের সরকারী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতাল মিলিয়ে ঢাকার বাইরে ৬শত ১৩টি কেন্দ্রে টিকাদান কাজের প্রস্তুতি শেষ হয়েছে। টিকাদান কাজে প্রায় ছয় হাজার ছয় শত ৯০টি টিম কাজ করবে।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...