Don't Miss
Home / আজকের সংবাদ / আল জাজিরার রিপোর্টটি ফেইসবুক সরিয়ে নেবে

আল জাজিরার রিপোর্টটি ফেইসবুক সরিয়ে নেবে

এমএনএ সংবাদ ডেস্ক : বাংলাদেশকে নিয়ে আল জাজিরার প্রচারিত প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ নিজেদের প্লাটফর্ম থেকে সরিয়ে নিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

তাদের এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেলিফোনে সংবাদমাধ্যমকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবহানাজ রশীদ দিয়ার সঙ্গেও কথা হয়েছে। ফেসবুক অফিসিয়ালি জানিয়েছে, তারা খুব দ্রুতই আলজাজিরার প্রতিবেদনটি সরিয়ে নেবে।

‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ সরাতে এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এক রিটের শুনানি হয় হাইকোর্টে। সেখানে আদালত আল জাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ সব ইন্টারনেট মাধ্যম থেকে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেন।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...