Don't Miss
Home / অর্থনীতি / পরিবেশ দূষণরোধে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা বিশ্বব্যাংকের
২৫ বিলিয়ন ডলার

পরিবেশ দূষণরোধে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা বিশ্বব্যাংকের

এমএনএ অর্থনীতি ডেস্ক : পরিবেশ দূষণরোধে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। রোববার স্কটল্যান্ডের জলবায়ু সম্মেলনে এ ঘোষণা দেয় সংস্থাটি।বিশ্বব্যাংক জানায়, টেকসই ও পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের জন্যই নেয়া হচ্ছে এমন উদ্যোগ। তবে পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে শুধু এমন দেশগুলোকেই ঋণ দেবে বিশ্বব্যাংক। এ সময় পরিকল্পিত সুপার মার্কেট, ফ্যাশন হাউজ গড়ে তোলার পরামর্শ দেয় সংস্থাটি।

বিশ্বব্যাংক জানায়, তাদের অঙ্গীকারের মধ্যে রয়েছে পরিবেশবান্ধব সুপার মার্কেট গড়ে তোলা। ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের পণ্য পরিবেশবান্ধব উপায়ে উৎপাদন করবে। এমনকি এসব পণ্য কীভাবে পরিবেশবান্ধব উপায়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করা হবে।

পরিবেশবান্ধব কৃষি উৎপাদন ও খাদ্য প্রক্রিয়ায় যেসব দেশ পরিকল্পনা নেবে, তাদেরই এ ২৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ঋণ দেবে বিশ্বব্যাংক।এদিকে পরিবেশ রক্ষায় সঠিক সিদ্ধান্তের দাবিতে সম্মেলনে কক্ষের বাইরে অব্যাহত রয়েছে বিক্ষোভ কর্মসূচি।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...