এমএনএ স্পোর্টস ডেস্ক : ইতিহাস ছিল হাত ছোঁয়া দূরত্বে। শেষ পথটুকুও ছিল মসৃণ। কিন্তু ইতিহাস সৃষ্টি করা হলো না ভারতের, হলো না প্রথমবারের মতো নারী বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দ। সমানে সমানে চলা এক লড়াই শেষে ৯ রানে ব্যবধানে ভারতকে হারিয়ে নারী বিশ্বকাপের চতুর্থ শিরোপা জিতে নিল ইংল্যান্ড।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৮.৪ ওভারে ২১৯ রানে অলআউট হয়ে যায়।

ইংলিশ পেস বোলার আনিয়া স্রাবশোল একাই নেন ৬ উইকেট। যাতে তছনছ হয়ে যায় ভারতীয় ব্যাটিং লাইন-আপন, শিরোপার স্বাদটাও নিতে সক্ষম হয় ইংলিশ নারীরা। ৩ উইকেটে ১৯১ রান করলেও মাত্র ২৮ রানে বাকি সাতটি উইকেট পড়ে যায় ভারতের। ফলে ৯ রানে ভারতকে পরাজিত করে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ান ইংল্যান্ড নারী ক্রিকেট দল।
লর্ডসে শ্বাসরুদ্ধকর ফাইনালে গতকাল রবিবার ভারতকে ৯ রানে হারিয়েছে স্বাগতিকরা। মেয়েদের বিশ্বকাপে ইংলিশদের এটি চতুর্থ শিরোপা।

৫০ ওভারে ইংল্যান্ড তুলেছিল ৭ উইকেটে ২২৮। রান তাড়ায় এক পর্যায়ে ভারতের রান ছিল ৩ উইকেটে ১৯১। সেখান থেকেই হুড়মুড় করে ভেঙে পড়ে তারা, শেষ ৭ উইকেট হারায় ২৮ রানে। ৮ বল বাকি থাকতে গুটিয়ে যায় ২১৯ রানে।
এই ধ্বংসযজ্ঞের মূল নায়িক আনিয়া শ্রাবসোল। অবিশ্বাস্য শেষ স্পেলে নিয়েছেন ৫ উইকেট। সঙ্গে শুরুর ব্রেক থ্রু মিলিয়ে এই পেসার ৬ উইকেট নিয়েছেন ৪৫ রানে।
সেমি-ফাইনালে অসাধারণ ১৭১ রান করে ভারতের জয়ের কারিগর হারমানপ্রিত কৌর এদিনও খেলছিলেন দুর্দান্ত। সঙ্গে জমে গিয়েছিলেন ওপেনার পুনম রাউত। ভারত ৪৩ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেট এই দুজন যোগ করেন ৯৫ রান।
৩ চার ও ২ ছক্কায় ৫৪ করে ফেরেন হারমানপ্রিত। ভারত এগিয়ে যাচ্ছিল তবু। ভেদা কৃষ্ণমূর্তিকে নিয়ে চতুর্থ উইকেটে ৫৩ রান তোলেন পুনম।
ম্যাচের মোড় বদলের শুরু এই জুটি ভাঙা দিয়েই। তৃতীয় স্পেলে ফিরে শ্রাবসোল প্রথম ওভারেই ফেরান পুনমকে। এই ওপেনার ফিরেছেন ৮৬ রানে।
শ্রাবসোলের ছোবলে এরপর একের পর এক ধরা দিয়েছে উইকেট। এর মধ্যে সহজ স্টাম্পিং মিস করেছেন সারাহ টেইলর, সহজ ক্যাচ ছেড়েছেন অধিনায়ক হেদার নাইট, জেরি গান। তবু শেষ হাসি ইংলিশ মেয়েদেরই। ৪৯তম ওভারে দুই উইকেট নিয়ে ভারতের ইনিংস শেষ করেছেন শ্রাবসোল।
শেষের মত ম্যাচের শুরুটাও ছিল ইংলিশদের। উদ্বোধনী জুটিতে তারা তোলে ৪৭ রান।
দুই ওপেনারই অবশ্য ফিরেছেন থিতু হয়ে। দারুণ বোলিং ম্যাচের লাগাম নেয় ভারতীয় মেয়েরা।
অভিজ্ঞ ঝুলন গোস্বামী দুর্দান্ত বোলিং করেছেন শুরু থেকেই। মাঝে লেগ স্পিনার পুনম যাদবকে পড়তে হিমশিম খেয়েছে ইংলিশরা। তিনে নেমে সারাহ টেলর ৪৫ রান করলেও মারতে পারেননি একটিও বাউন্ডারি।
নাটালি শিভার নামার পর একটু বাড়ে রানের গতি। তবে তাকেও বড় ইনিংস খেলতে দেয়নি ভারত। ফেরেন ৫১ রানে। নাটালি আউট হওয়ার পর ইংল্যান্ডের রাসের গতি শ্লথ হয়ে পড়ে। এরপর তাদের স্কোরটা খুব একটা বড় করতে পারেনি।
শেষদিকে ক্যাথেরিন ব্রান্টের ৩৪ ও জেরি গানের ২৫ রানে তারা যেতে পারে ২২৮ পর্যন্ত।
১০ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট নেন গোস্বামী, ৩৬ রানে দুটি পুনম।
কিন্তু বোলারদের গড়ে দেওয়া সেই মঞ্চে নিজেদের কাজটা করতে পারেনি ভারতের ব্যাটাররা। দশর্কে টইটম্বুর
লর্ডসে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বিজয় কেতন উড়িয়েছে ইংলিশ মেয়েরা।
ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া বোলিংয়ে অবধারিতভাবেই ফাইনালের সেরা শ্রাবসোল। টুর্নামেন্ট সর্বোচ্চ ৪১০ রান করে প্লেয়ার অব দা টুর্নামেন্ট ইংলিশ ওপেনার ট্যামসিন বিউমন্ট।
চারবার শিরোপা জিতে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার আরেকটু কাছে গেল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে ছয়বার, একবার নিউ জিল্যান্ড। ভারতের সুযোগ ছিল এই বলয়ের বাইরে প্রথম শিরোপা জয়ের। শেষ পর্যন্ত হলো না।
যে লর্ডসের ব্যালকনিতে ১৯৮৩ বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন কপিল দেব, ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে জার্সি খুলে মাথার ওপর ঘুরিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি, সেই ব্যালকনিতে ট্রফি হাতে দাঁড়ানো হলো না মিতালি রাজের। স্বাগতিক দর্শকদের উৎসবে ভাসাল ইংলিশ মেয়েরা।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ২২৮/৭ (৫০ ওভার) (সিভার ৫১, টেইলর ৪৫; গোস্বামী ৩/২৩, পুনম ২/৩৬)।
ভারত : ২১৯/১০ (৪৮.৪ ওভার) (পুনম ৮৬, হারমানপ্রিত ৫১; শ্রাবসোলে ৬/৪৬, হার্টলি ২/৫৮)। ফল :ইংল্যান্ড ৯ রানে জয়ী।
ম্যাচ সেরা : আনিয়া শ্রাবসোলে (ইংল্যান্ড)।
টুর্নামেন্ট সেরা : টামি বিউমন্ট (ইংল্যান্ড)
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

