Don't Miss
Home / আজকের সংবাদ / শাহরুখ খানকে ভক্তের আইনি নোটিশ

শাহরুখ খানকে ভক্তের আইনি নোটিশ

এমএনএ বিনোদন ডেস্ক : বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করার অভিযোগে শাহরুখ খানকে আইনি নোটিস পাঠিয়েছে তার এক ভক্ত।

শাহরুখ খানের বিজ্ঞাপন দেখে একটি শেভিং ক্রিম ব্যবহার করেন ভারতের ভোপালের এক বাসিন্দা। এরপর তার মুখে র‌্যাস উঠলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে বলিউড বাদশাহকে আইনি নোটিস পাঠান তিনি।

রাজকুমারের পান্ডে নামে ওই ব্যাক্তির অভিযোগ, বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছেন শাহরুখ।

একটি শেভিং ক্রিমের বিজ্ঞাপনে ওই বিশেষ ক্রিমটিকে পুরুষদের ব্যবহৃত ভারতের এক নম্বর ক্রিম বলে উল্লেখ করেন শাহরুখ খান। রাজকুমারের পান্ডের দাবি ওই বিজ্ঞাপনের মাধ্যমে প্রভাবিত হয়ে ওই শেভিং ক্রিম ব্যবহার করে তার ত্বক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তার ত্বক ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য একটি সরকারি হাসপাতালে চিকিৎসাও করাতে হয় রাজকুমারকে। এর পরই তিনি ভোপালের ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন।

রাজকুমার পান্ডের বলেন, এই শেভিং ক্রিমটিকে মধ্যপ্রদেশের ফুড এবং ড্রাগ বিভাগে নিয়ে গিয়ে পরীক্ষাও করিয়েছেন তিনি। তাদের রিপোর্টেও এই ক্রিমটিকে ‘খারাপ ও নিম্নমানের’ বলে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ শোনার পর বিচারপতি কাশীনাথ সিংহ অভিনেতা শাহরুখ খান, সংশ্লিষ্ট ক্রিম প্রস্তুতকারী সংস্থা, স্থানীয় দোকানদার ও মধ্যপ্রদেশের ফুড এবং ড্রাগ বিভাগের ডিরেক্টরকে নোটিস পাঠান। শাহরুখ সম্প্রতি তিনি ভি-জন নামের একটি ক্রিমের বিজ্ঞাপন করেন।

তবে, এ বিষয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খানের কোনও বিবৃতি বা মন্তব্য পাওয়া যায়নি। শাহরুখ খান বর্তমানে আনুশকা শর্মার বিপরীতে ইমতিয়াজ আলীর পরবর্তী সিনেমা জেব হ্যারি মেট সেজালের কাজ করছেন।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...