Don't Miss
Home / আজকের সংবাদ / আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৫ আগষ্ট ২০১৭, মঙ্গলবার। নতুন সূর্যালোকে আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।

আজ শোকাবহ ১৫ আগস্ট, বাঙালি জাতির শোকের দিন। আজ জাতীয় শোক দিবস। স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী। জাতির ইতিহাসে এক কলঙ্কিত দিন আজ। ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা স্মরণ করছি আমরা।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

আজ ১৫ আগস্ট, মঙ্গলবার। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রবিবার। শুভ রং—নীল, সোনালি, মেরুন। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, গার্নেট। বিশিষ্ট ব্যক্তিত্ব—সম্রাট নেপোলিয়ন, ড. মোহাম্মদ মনিরুজ্জামান, অভিনেত্রী রাখী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ–২০ এপ্রিল) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

বৃষ (২১ এপ্রিল–২১ মে) : আজকের দিনটিতে চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। তীর্থ ভ্রমণ শুভ।

মিথুন (২২ মে–২১ জুন) :  আজকের দিনটিতে শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন।

কর্কট (২২ জুন–২২ জুলাই) : আজকের দিনটিতে কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।

সিংহ (২৩ জুলাই–২৩ আগস্ট) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) : আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর) : আজকের দিনটিতে কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।

ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি) : আজকের দিনটিতে ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তীর্থ ভ্রমণ শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে চাকরিতে কারও কারও বকেয়া পাওনাদির বিষয়টি নিষ্পত্তি হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে পারে। খেলাধুলার জন্য বিদেশ থেকে পুরস্কার পেতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) : আজকের দিনটিতে ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

২০২৭ থেকে ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বই, জিপিএতে নম্বর যোগ না হলেও পাস বাধ্যতামূলক

শিক্ষাঙ্গন প্রতিবেদক শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে, মূল্যায়নের মুখোমুখিও হবে; তবে সেই নম্বর বার্ষিক ফলাফল বা ...