Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / ৮ দিনের ছুটির ফাঁদে আখাউড়া স্থলবন্দর

৮ দিনের ছুটির ফাঁদে আখাউড়া স্থলবন্দর

এমএনএ রিপোর্ট : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। আজ ১ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে সবধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বন্ধের সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্দরে আট দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

ছুটি শেষে ৯ সেপ্টেম্বর থেকে আবারও বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানান তিনি।

x

Check Also

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে আরোপিত নিষেধাজ্ঞা থেকে বাংলাদেশকে ৬০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের ছাড়

অর্থনৈতিক প্রতিবেদক বাংলাদেশের জ্বালানি খাতে স্বস্তি এনে দিয়ে রাশিয়া থেকে জ্বালানি আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ...