জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
October 21, 2017
এমএনএ ফিচার ডেস্ক : ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল) : চলতি সপ্তাহে আপনার কোনো বিষয়ে চুক্তি হতে পারে। অবিবাহিত প্রেমীযুগলের বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। কর সম্পর্কিত কাজে ব্যস্ততা বাড়তে পারে। পেশাক্ষেত্রে কোনো ধরনের ভুল বোঝাবুঝির আশংকা রয়েছে। প্রবাসী বন্ধু বা স্বজনের সাথে যোগাযোগ হতে পারে। ভ্রমণ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে) : চলতি সপ্তাহে আপনার শরীর কম ভালো যেতে পারে। কেউ কেউ ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। পেশাগত দায়দায়িত্ব বাড়তে পারে ও মানসিক চাপ বাড়বে। কোনো খবরে শোকগ্রস্ত হতে পারেন। দাম্পত্য সম্পর্কে পারষ্পরিক সমমর্মীতা সম্পর্ক উন্নয়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মিথুন রাশি (২২ মে–২১ জুন) : চলতি সপ্তাহে মনের মানুষের সাথে আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। প্রেম রোমান্স শুভ। ফটকা কারবারে লাভবান হওয়ার যোগ রয়েছে। অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলুন। কেউ কেউ দন্তব্যধিতে ভুগতে পারেন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কোনো লক্ষ্য অর্জনে ধৈর্য ধরে লেগে থাকার প্রয়োজন হবে। নব দম্পতির সন্তানলাভের যোগ রয়েছে।
কর্কট রাশি (২২ জুন–২২ জুলাই) : চলতি সপ্তাহে কারও কারও ক্ষেত্রে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ আসতে পারে। মনের কোনো আশা পূরণ হতে পারে। পারিবারিক কাজে ব্যস্ততা বাড়বে। প্রেম রোমান্স শুভ নয়। সন্তান বিষয়ে চিন্তা বাড়বে। গোপন শত্রুদের বিষয়ে সচেতন থাকুন। নতুন চুক্তি ঝুঁকিপূর্ণ। শরীর কম ভালো যেতে পারে। দাম্পত্য সম্পর্কে কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই–২৩ আগস্ট) : চলতি সপ্তাহে স্বল্প দুরত্বে ভ্রমণ হতে পারে। নতুন কারও সঙ্গে পরিচয় হতে পারে। গুরুত্বপূর্ণ যোগাযোগের জন্য সময় অনুকূল থাকবে। পারিবারিক কোনো বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন। আবাসন সংক্রান্ত বিষয়ে সাময়িক সমস্যা দেখা যেতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। পেশাক্ষেত্রে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন।
কন্যা রাশি (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহে গৃহে অতিথি আসতে পারে। পাওনা অর্থ পেতে পারেন। কারও কারও ক্ষেত্রে চোখের সমস্যা দেখা যেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নাও যেতে পারে। ছোট ভাইবোনের বিষয়ে চিন্তিত হতে পারেন। তথ্য প্রবাহে কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখা যেতে পারে। প্রেমের সম্পর্ক ভালো যাবে না।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) : চলতি সপ্তাহে শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। কারও কারও ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তনের কারণে শারীরিক অসুবিধা দেখা যেতে পারে। আপনার বিশেষ কোনো দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাবেন। পাওনা আদায় বিলম্বিত হতে পারে। আয় ব্যয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর) : চলতি সপ্তাহে অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলুন। কাজে সাময়িক বাধাবিঘ্ন দেখা যেতে পারে। শরীর ও মন কম ভালো যেতে পারে। দাম্পত্য সুখশান্তি বজায় থাকবে। ধীর গতিতে কাজে অগ্রগতি হবে। যোগাযোগমূলক কাজে সাময়িক বিভ্রাট দেখা যেতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে রাগ নিয়ন্ত্রণ করুন। কারও কারও ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে।
ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহে অভিজ্ঞ কারও দিক নির্দেশনা আপনার সাফল্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো আশা পূরণ হতে পারে। বড় ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন। বিয়ে কিংবা সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি) : চলতি সপ্তাহে চাকুরিপ্রার্থীরা আশাব্যঞ্জক কোনো খবর পেতে পারেন। পেশাগত পদোন্নতি কিংবা মর্যাদা বৃদ্ধির যোগ রয়েছে। বয়োজ্যেষ্ঠ কারও সুপরামর্শ লাভ করতে পারেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের জন্য সময় অনুকূল থাকবে। সম্পর্কে তিক্ততা এড়াতে সন্দেহপ্রবণতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। প্রেম রোমান্স শুভ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রভাবশালী কারও দিকনির্দেশনা আপনাকে চলার পথে প্রেরণা যোগাবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। পেশাগত কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। কারও কারও ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। চলাফেরায় ঝুঁকি এড়িয়ে চলুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) : চলতি সপ্তাহে পরধন প্রাপ্তির যোগ রয়েছে। স্বামী/স্ত্রী সূত্রে লাভবান হতে পারেন। প্রবাস সংক্রান্ত কাজে সাময়িক প্রতিবন্ধকতা দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে দায়দায়িত্ব বাড়বে। কেউ আপনাকে কিছু করে দেবে এমন কিছু আশা করলে ভুল করবেন। নিজের দক্ষতা ও যোগ্যতা অর্জনের চেষ্টা করুন।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।মানুষেরকর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
চলতি আপনার যাবে সপ্তাহটি জেনে নিন কি রকম 2017-10-21