Don't Miss
Home / হোম স্লাইডার / আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার। নতুন সূর্যালোকে আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।

নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

কর্মস্থলে কোনও ঝামেলার আশঙ্কা রয়েছে। পদস্থ কর্মকর্তার সাহায্য পেতে পারেন। রাজনৈতিক নেতাকর্মীদের কাজের ক্ষেত্রে বাধা-বিপত্তি দেখা দেবে। বড় ভাই-বোনের সাথে সাংসারিক বিষয়ে মনোমালিন্য দেখা দেবে। ব্যবসায়ীক বন্ধুর সাহায্য আশা করতে পারেন। ব্যবসায়ীদের আয় রোজগার ভালো হবে৷ ঠিকাদারী কাজে ঝামেলার আশঙ্কা প্রবল। সঞ্চয়ের প্রচেষ্টায় বাধা-বিপত্তি দেখা দেবে। শ্যালক-শ্যালিকার আগমনে কিছুটা ঝামেলায় পড়তে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)

শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।

আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বিদেশী কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন। সরকারি চাকুরেদের বিদেশ যাত্রায় রহস্যজনক বাধার আশঙ্কা। রাজনৈতিক কাজে সম্মান ও মর্যাদা কমতে পারে। বন্ধু বা পিতৃস্থানীয় কারও দ্বারা উপকৃত হতে পারেন। পিতার সাথে সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দেবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২।

বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)

শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা :, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।

বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি ভাগ্যোদয়ের। বিদ্যার্থীরা বিদেশে পড়াশোনার জন্য বৃত্তি পেতে পারেন। ধর্মীয় কাজে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। জীবন সাথীর ভাগ্য উন্নতির যোগ প্রবল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের দিনটি বলবান। গবেষকরা কোনো শিক্ষকের সাহায্য পেতে পারেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো রহস্যজনক ঘটনা ঘটতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩।

মিথুন – Gemini (২২ মে২১ জুন)

শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা :, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।

মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। কোনো অনৈতিক কর্মের জন্য গ্রেফতার বা পুলিশি হয়রানির আশঙ্কা প্রবল। পায়ে-কোমরে কোনো আঘাত পেতে পারেন। যানবাহনে দুর্ঘটনা এড়িয়ে চলতে হবে। আউটসোর্সিং এর সাথে জড়িতদের বড় ধরনের ধন লাভের যোগ। কেমিক্যাল ব্যবসায়ীরা কোনো পণ্য আমদানির চেষ্টা করতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ২।

কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)

শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা :, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।

আজ কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। জীবন সাথীর কোনো রহস্যপূর্ণ আচরণের কারণে দাম্পত্য কলহের শিকার হতে পারেন। বিবাহে বাধা-বিপত্তি দেখা দেবে। ব্যবসায়ীরা আশানুরুপ লাভ করতে পারবেন না। অংশীদারি কাজে কিছু লাভের আশা করতে পারেন। চাকরিজীবীদের কাজের ঝুঁকি বৃদ্ধি পাবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২।

সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)

শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : , ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।

আজ সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রবাসীরা কোনো ভালো সংবাদ পাবেন। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। ট্যুর অপারেটরদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। আইনগত কোনো জটিলতার অবসান আশা করা যায়। বিদেশ যাত্রার সুযোগ আসবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: আকাশি,শুভ সংখ্যা: ৩।

কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)

শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা :, , ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।

আজ কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ সন্তানের উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসবে। শিল্পী ও কলাকুশলীরা দূরে কোথাও যেতে পারেন। রোমান্টিক বিষয়ে সতর্ক হতে হবে। প্রেমিকাকে নিয়ে বাহিরে কোথাও না যাওয়াই ভালো। অনভিপ্রেত ঘটনার মোকাবেলা করতে হবে। দিনের শেষ ভাগে সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২।

তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)

শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা :, , ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরাপান্না।

আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি প্রত্যাশিত কাজে অগ্রগতির। মায়ের সাথে কোনো কারনে ভুল বোঝাবুঝি দেখা দেবে। আত্মীয়র সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিরোধ হতে পারে। জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে জটিলতা দেখা দেবে। যানবাহন ক্রয় করতে পারেন। পেশাগত ট্রেনিং এর জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ৩।

বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)

শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা :, , , , ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে না। ছোট ভাই-বোনের সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। সাংবাদিক ও সাহিত্যিকদের কাজে বাধা-বিপত্তি দেখা দেবে। মানি এক্সচেঞ্জ ও হুন্ডি ব্যবসায়ীদের আইনগত জটিলতা থেকে সতর্ক হতে হবে। শিল্প উদ্যোক্তাদের ক্ষেত্রে কোনো বিদেশী অর্ডার বাতিল হতে পারে। প্রতিবেশীর সাথে বিবাদ এড়িয়ে চলতে হবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: লাল, শুভ সংখ্যা: ২।

ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)

শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা :, , ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।

ধনু রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। খুচরা বিক্রয়ের ক্ষেত্রে ভালো আয় রোজগার হতে পারে। বিদেশি পণ্য বিক্রেতাদের দিনটি ভালো যাবে। রেস্টুরেন্ট ও বেকারী ব্যবসায় কোনো ঝামেলা হবার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শ্যালক-শ্যালিকার আগমন হতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: মেরুন, শুভ সংখ্যা: ৫।

মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)

শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা :, , ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।

মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটতে পারে। বৈদেশিক ব্যবসায় আয় রোজগার বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতা বা অতৃপ্ততায় ভুগতে পারেন। ব্যবসা ক্ষেত্রে অংশীদারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে অকারণ সন্দেহ ও অন্ধ বিশ্বাস ক্ষতির কারণ হয়ে যাবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৫।

কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)

শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা :, , , ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।

কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো নয়। শরীর স্বাস্থ্য ও মানসিক দিক ভালো যাবে না। কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন। কর্মস্থলে গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। চন্দ্র কেতুর প্রভাবে এলার্জি জনিত রোগ থেকে সাবধান হতে হবে। ঋণ যোগ প্রবল। অনৈতিক কাজের থেকে নিজেকে দূরে রাখুন। কাজের লোক বা কর্মচারীর উপর বেশী নির্ভর করা ঠিক হবে না। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১।

মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)

শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা :, , ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।

মীন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রবাসী বড় ভাই বা বন্ধুর কাছ থেকে আর্থ পেতে পারেন। ব্যবসায়ীক ক্ষেত্রে বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল। চাকরীজীবীদের বকেয়া বেতন বোনাস আদায় হতে পারে। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা হঠাৎ কিছু অর্থ লাভ করতে পারেন। রহস্যজনক ব্যবসায় ভালো আয় রোজগার হতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ৩।

বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহনক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...