জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
April 21, 2019
এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল ২০১৯ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : চলতি সপ্তাহে সবধরনের ভ্রমণে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। কারও কারও দূরে কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে। দৈনন্দিন কাজে অলসতা কিংবা খেয়ালীপনা আপনার সাফল্য অর্জনকে বিলম্বিত করতে পারে। আনতে পারে। সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। সামাজিকভাবে গ্রহণযোগ্যনয় এমন সম্পর্ক সচেতনভাবে এড়িয়ে চলুন। অন্যথায় আপনার ব্যক্তিক সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : চলতি সপ্তাহে ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। বিবাহযোগ্য কারও কারও একাকীত্বের অবসান হতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হতে পারে। কারও সঙ্গে চুক্তিভিত্তিক কোনো কাজে অংশ নেওয়া হতে পারে। মার্কেটিং/বিপননের সাথে সম্পৃক্তরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সুযোগ পেতে পারেন। গোপনসূত্রে কোনো তথ্য পেতে পারেন। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। তীর্থযাত্রা হতে পারে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) : চলতি সপ্তাহে কর্মক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজন হতে পারে। কোনো কারণে মানসিক চাপ বাড়তে পারে। কর্মস্থলে প্রয়োজনে সহকর্মীদের আন্তরিক সহযোগিতা আশা করতে পারেন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। ব্যক্তিক সুনাম নষ্ট হতে পারে এমন কিছু না করলে ভালো করবেন।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : চলতি সপ্তাহে কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের আন্তরিক সহযোগিতা আশা করতে পারেন। প্রিয়জনের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পেতে পারেন। কেউ কেউ কর্মক্ষেত্রে দুষ্ট লোকের প্ররোচনার শিকার হতে পারেন। স্টকমার্কেটের সঙ্গে সম্পৃক্তরা ব্যবসায়িক লাভের সুযোগ পেতে পারেন। বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : চলতি সপ্তাহে পারিবারিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে। জায়গাজমি সংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেনে বুঝে শুনে বিনিয়োগ করুন। প্রিয়জনের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পেতে পারেন। সববিষয় বন্ধুবান্ধবের উপর ছেড়ে না দিয়ে কিছু বিষয়ে আপনার সক্রিয়তা বাড়ান। এতে লাভটা আপনারই হবে। শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহে স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে পারে। যোগাযোগমূলক কাজে আপনার দক্ষতা কাজে লাগানোর সুযোগ পেতে পারেন। যারা অনলাইনে কেনাবেচায় অভ্যস্ত তাদের জন্য সময়টি ভালো যেতে পারে। গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা মেইল পেতে পারেন। যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় হোন। ভাবতে ভাবতে সময় নষ্ট করবেন না এতে আপনার সাফল্য অর্জন বিলম্বিত হতে পারে। নব দম্পতির সন্তানলাভের যোগ রয়েছে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : চলতি সপ্তাহে গৃহে অতিথি আসতে পারে। কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন। কারও কারও ভ্রমণ হতে পারে। ভ্রমণ কিংবা যাত্রাপথে সব ধরনের অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ কোনো তথ্য আদান-প্রদানে সাময়িক বিলম্ব হতে পারে। আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। কারও কারও আবাসন পরিবর্তন হতে পারে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : চলতি সপ্তাহে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এতে সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারও কারও রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে ভালো করবেন। বিশেষ কোনো রংয়ের প্রতি আকর্ষণ বাড়তে পারে, যাদের উচ্চরক্তচাপ রয়েছে তারা লাল রং এড়িয়ে চলুন। নতুন কোনো বিষয়ে জানার কিংবা শেখার সুযোগ পেতে পারেন। কেউ কেউ ভ্রমণের সুযোগ পেতে পারেন। পাওনা অর্থ আদায় হতে পারে। তথ্য আদান প্রদানে কোনো ধরনের জটিলতা দেখা যেতে পারে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। কেউ কেউ পুরানো রোগব্যধিতে সাময়িক ভুগতে পারেন্। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সুন্দর ব্যবহারের মাধ্যমে অন্যের মন জয় করতে সক্ষম হবেন। আলস্য এড়িয়ে প্রতিটি কাজ সময়মতো করার চেষ্টা করুন। অন্যথায় কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। অর্থপ্রাপ্তি হতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : চলতি সপ্তাহে সামাজিক কিংবা সাংগঠনিক কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়া হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। আয় উপার্জন বৃদ্ধির চেষ্টায় সাফল্য পেতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। গৃহে অতিথি আসতে পারে। কারও মনে আঘাত দিয়ে কথা না বললে ভালো করবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহে ভাগ্যোন্নয়নে আপনার কোনো চেষ্টায় সাফল্য আসতে পারে। কারও কারও প্রবাস সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে। পেশাক্ষেত্রে কোনো সুখবর আশা করতে পারেন। দায়দায়িত্ব ও পদমর্যাদা বাড়তে পারে। সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে প্রতিষ্ঠা পেতে পারেন। সামাজিক কোনো কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। নিজের কোনো ভুলের জন্য অনুশোচনা জাগতে পারে। পুরোনো কোনো রোগের জন্য ভুগতে হতে পারে। ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়তে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : চলতি সপ্তাহে দূরে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষা কিংবা পেশাগত কাজে বিদেশযাত্রা হতে পারে। ভাগ্যোন্নয়নে অভিজ্ঞ কারও দিকনির্দেশনা পেতে পারেন। আধ্যাত্নিকতার প্রতি অনুরাগ বাড়তে পারে। পেশাক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা আপনাকে নিরাপদ রাখবে। ঝামেলা এড়াতে চাইলে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
সপ্তাহটি জেনে নিন কি রকম চলতি আপনার যাবে 2019-04-21