Don't Miss
Home / আজকের সংবাদ / আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ০৬ ডিসেম্বর ২০১৭, বুধবার। নতুন সূর্যালোকে আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। সবারই উপকৃত হওয়া সম্ভবপর। কিন্তু অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন। প্রেমে বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবে না। ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৬। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। বস্ত্র ও পোশাক প্রস্তুত কারকদের ভালো আয়ের সুযোগ রয়েছে। প্রতিবেশীর কোনো সমস্যায় আপনাকে এগিয়ে যেতে হবে। বিদেশ থেকে ভালো ব্যবসায়ীক সুযোগ আসতে চলেছে। সাংবাদিক ও প্রকাশকদের দিনটি ব্যস্ততায় ভরপুর থাকবে।
বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার আর্থিক ভাবে লাভজনক। বকেয়া বিল আদায়ের চেষ্টায় সফল হবেন। বাড়ীতে কুটুম্ব জনের আগমন হতে পারে। দুপরে পরের পয়সায় উদর পূর্তির সুযোগ পাবেন। আজ অবশ্যই কোনো রকমের কমিটমেন্ট করতে যাবেন না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে ক্ষতি হতে পারে।
মিথুন – Gemini (২২ মে২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকাদের দিনটি বাধা বিপত্তির। শনি চন্দ্রের প্রভাবে মানসিক ভাবে কিছুটা বিদ্ধস্ত থাকতে পারেন। পারিবারিক ও ব্যবসায়িক বিষয় নিয়ে খুবই চিন্তিত হতে পারেন। কোনো অংশীদারের সাথে অকারনে মনমালিন্য হবার আশঙ্কা প্রবল। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বকেয়া বিল আদায়ে বাধা বিপত্তি ।
কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার সময় অনুকূল থাকবে। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় হবার সম্ভাবনা। বকেয়া সরকারী বিলের টাকা পেতে পারেন। বাড়ীতে বড় বোনের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হবে। প্রভাবশালী বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। দুপরের পর কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীদের বিকালের পরে সময় অনুকূল। প্রেম ও রোমান্সে বাধা বিপত্তি দেখা দেবে।
সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে বকেয়া কিছু টাকা আদায় করতে পারবেন। আজ কোন বন্ধুর বাসায় বেড়াতে যেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। বাড়ীতে বড় ভাই বোনের আগমন হতে চলেছে। কোনো ব্যবসায়ীক যোগাযোগে বন্ধুর সাহায্য আশা করা যায়। বিদেশ যাত্রার প্রচেষ্টা চলতে পারে। চাকরিজীবীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে।
কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকাদের মধ্যে বেকারদের আজকের দিনটিতে স্থায়ী কোন কর্ম লাভের সু-সংবাদ আসতে পারে। পিতার কাছ থেকে কোনো উপহার পেতে পারেন। আপনার সম্মান বৃদ্ধি পাবে। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাথে মতোবিরোধ হবার আশঙ্কা। রাজনৈতিক কাজে আপনার প্রতারিত হবার যোগ প্রবল। চাকরিজীবীরা দূরে কোথাও বদলীর নোটিশ পেতে পারেন।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
আজ তুলা রাশির জাতক-জাতিকার আর্থিক পরিকল্পণাগুলো সফল হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। খুচরা ও পাইকারী ব্যবসার জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সঞ্চয়ের সুযোগ পেয়ে যেতে পারেন। দুপরের পর বৈদেশীক কাজ কর্ম শুভ। ছোট ভাই বোনের বিবাহ সংক্রান্ত কথাবার্তায় অগ্রগতি হবে। সাংবাদিক ও প্রকাশকদের বিকালের পরে ভালো সুযোগ আসবে।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। শনির প্রভাবে মনের মাঝে অহেতুক অশনি সংকেত দেখা দিতে পারে। আজ মায়েদের দিনটি উদ্বেগ উৎকন্ঠার। খুচরা ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায় হতে পারে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় কিছু আয়ের যোগ দেখা যায়।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন আজকের দিনটিতে তাদের অনেকেরই ভিসা প্রসেসিংএ দীর্ঘসূত্রিতা দেখা দিতে পারে। পারিবারিক ও সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে। বৈদেশিক বাণিজ্যে আশানুরুপ আয় হওয়ার সম্ভাবনা নেই। আজ ট্রান্সপোর্ট এজেন্ট ও ট্রাভেল এজেন্টদের সময় ভালো যাবে। দুপর থেকে সময় অনুকূল হয়ে উঠবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অসুস্থদের আরোগ্য লাভের যোগ রয়েছে।
মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি ঝামেলাপূর্ণ। শরীর স্বাস্থ্য সম্পর্কে সকাল থেকেই সচেতন হতে হবে। কর্মস্থলে অধিনস্ত কর্মচারীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হবার আশঙ্কা প্রবল। ব্যবসা ক্ষেত্রে প্রকাশ্য শত্রুতার সম্মূখীন হতে হবে। আর্থিক অবস্থা দূর্বল হতে পারে। রাগ ও জেদ নিয়ন্ত্রনের চেষ্টা করুন।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বেলায় আজকের দিনটিতে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বুঝাবুঝি দেখা দেবে। সন্তানের কোন বিষয় নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। শিক্ষকদের দিনের শেষে ধনলাভের যোগ প্রবল। সৃজনশীল পেশার সাথে জড়িতদের সময় বলবান। কোনো ইন্টেরিয়র কাজের সুযোগ পেতে পারেন। বকেয়া বিল আদায়ের প্রচেষ্টা সফল হতে পারে।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকাদের অনেকেরই আজকের দিনটিতে আপনার ভাগ্য উন্নতির যোগ রয়েছে। পারিবারিক অবস্থার উন্নতি হবে। কোনো প্রত্যাশিত কাজে সফল হবেন। যানবাহন ক্রয় বিক্রয় শুভ। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সফল হবেন। বাড়ীতে কোনো আত্মীয়র দ্বারা ঝামেলার শিকার হবেন। পরিবারে মা অসুস্থ হতে পারে।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...