Don't Miss
Home / হোম স্লাইডার / চার ওভারে ১ রান দিয়ে ইরফানের বিশ্বরেকর্ড

চার ওভারে ১ রান দিয়ে ইরফানের বিশ্বরেকর্ড

এমএনএ স্পোর্টস ডেস্ক : চার ওভারে ১ রান দিয়ে অর্থাৎ ২৪ বলে ২৩ ডট দিয়ে বোলিংয়ে বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান। তিনি চার ওভারে মেডেন নিয়েছেন ৩টি।

বল হাতে ইতিহাস গড়লেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান। গতকাল শনিবার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে-সিপিএলে বার্বাডোজ টাইট্রেন্টসের হয়ে চার ওভার বল করে মাত্র ১ রান দিয়েছেন। উইকেট পেয়েছেন দুটি। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড এর আগে আর কেউ গড়তে পারেনি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে খেলছেন মোহাম্মদ ইরফান। গতকাল শনিবার রাতে তারা মুখোমুখি হয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের। প্রথমে ব্যাট করে জ্যাসন হোল্ডারের ৩৫ বলে করা ৫৪, শাই হোপের ২৬ ও স্মিথের ২০ রানে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে বার্বাডোজ ট্রাইডেন্টস।

বল করতে এসে আতঙ্ক ছড়ান মোহাম্মদ ইরফান। প্রথম ওভারেই তিনি মেডেনসহ ক্রিস গেইলের উইকেট নেন। পরের ওভারে ১ রান দিয়ে আউট করেন এভিন লুইসকে। পরের দুই ওভারে আর কোনো রান দেননি। ২৪ বলের মধ্যে ২৩টি বলই ডট দেন। রান দেন মাত্র ১টি। উইকেট নেন ২টি। তার বোলিং ফিগার ৪ ওভার, ৩ মেডেন, ১ রান, ২ উইকেট। ইকোনোমি ০.২৫। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ৪ ওভারের স্পেলে এমন কীর্তি তার আগে আর কেউ গড়তে পারেনি।

তবে এমন বোলিং করেও দলকে জেতাতে পারেননি তিনি। ইরফানের আগুন ঝরা বোলিংয়ের পরও তার দল হেরে গেছে ৬ উইকেটে। ব্রেন্ডান কিং, ডেভোন থমাস ও বেন কাটিংয়ের ব্যাটিং দৃঢ়তায় ৭ বল হাতে রেখেই ১৪৮ রানের টার্গেট ছুঁয়ে ফেলে নেভিস প্যাট্রিয়টসরা।

টি-টোয়েন্টি ক্রিকেটে চার ওভারের কোটা পূরণ করে সবচেয়ে কম ইকোনমি আর সবচেয়ে বেশি ডট দেয়ার রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস ও শ্রীলংকার শানাকা ওয়েলেগেদারার।

তারা দুজনেই ৪ ওভার বল করে ২ রান দিয়েছিলেন। এবার মোহাম্মদ ইরফান সেটি ছাড়িয়ে গেলেন। গতকাল শনিবার রাতে ইরফানের বোলিং ইকোনমি ছিল শূন্য দশমিক ২৫।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...