Don't Miss
Home / হোম স্লাইডার / জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ২৯ সেপ্টেম্বর ২০১৯ থেকে ০৫ অক্টোবর ২০১৯ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : চলতি সপ্তাহে সময় মোটামুটি ভালো যেতে পারে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। গৃহে অতিথি আসতে পারে। কারও সঙ্গে সম্পর্কে অবনতি হয় এমন কিছু করা ঠিক হবে না। গুরুত্বপূর্ণ কোনো আলোচনায় অংশ নিতে পারেন। আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : চলতি সপ্তাহে শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। চলার পথে কোনো বিষয়ে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। যাদের উচ্চ রক্তচাপ সমস্যা রয়েছে তারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। রাগ ক্ষোভ নিয়ন্ত্রণে রাখুন। অন্যথায় কারও সঙ্গে সম্পর্কে অবনতির আশঙ্কা রয়েছে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) : চলতি সপ্তাহে কোনো বিষয়ে মানসিক চাপ বাড়তে পারে। কারও কারও সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। অতীতের কোনো কাজের ফল পেতে পারেন। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। ধারালো কিংবা ভারী জিনিসপত্র ব্যবহারে সচেতন থাকুন। আর্থিক কিংবা ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : চলতি সপ্তাহে সামরিক পেশায় নিয়োজিতদের ব্যস্ততা বাড়তে পারে। সামাজিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। কোনো ধরনের প্রতিকূল পরিবেশ কিংবা পরিস্থিতি মোকাবেলার প্রয়োজন হতে পারে। কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন। সুন্দর ব্যবহারের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে ‍মুক্তি পেতে পারেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : চলতি সপ্তাহে পেশাগত বিষয়ে চ্যালেঞ্জ দেখা যেতে পারে। জায়গা জমি সংক্রান্ত বিষয়ে বুঝে শুনে বিনিয়োগ করুন। আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে ভালোভাবে জানাশোনা ছাড়া অর্থ বিনিয়োগ থেকে বিরত থাকুন। চলাফেরায় বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। সামাজিক কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কেউ কেউ প্রবাস থেকে রেমিটেন্স পেতে পারেন। কর্মক্ষেত্রে পদস্থদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। চাকুরিপ্রার্থীরা আশাব্যঞ্জক কোনো খবর পেতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে। সামাজিক কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : চলতি সপ্তাহে কোনো কারণে শারীর কম ভালো লাগাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কোনো বিষয়ে প্রাজ্ঞ কারও কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ কিংবা দিকনির্দেশনা পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। পেশাগত বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সচেতন থাকলে ভালো করবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : চলতি সপ্তাহে শরীর ও মন ভালো যেতে পারে। অংশীদারিত্বের ভিত্তিতে কোনো কাজে অংশ নেওয়া হতে পারে। বিবাহিতদের দাম্পত্য সম্পর্ক ভালো যেতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। ভ্রমণ হতে পারে। পেশাগত দায়দায়িত্ব বাড়তে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহে কর্মস্থলে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজন হতে পারে। দুষ্টু বুদ্ধিসম্পন্ন সহকর্মী কিংবা অধীনস্তদের বিষয়ে সচেতন থাকুন। এমন কিছু করা কিংবা বলা ঠিক হবে না যা আপনার ক্ষতির কারণ হতে পারে। কেউ কেউ সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যেতে পারে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : চলতি সপ্তাহে প্রিয়জনের সঙ্গে দেখা হতে পারে। বিশেষ কোনো দক্ষতার জন্য প্রশংসিত হতে পারেন। পেশাগত বিষয়ে কোনো ধরনের সমস্যা দেখা যেতে পারে। কারও কাছ থেকে কোনো সুবিধা নেওয়া আগে চিন্তা করুন ভবিষ্যতে এর জন্য আপনাকে কতটা মাশুল গুণতে হতে পারে। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যেতে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহে আপনার মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। কেউ কেউ স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ হতে পারে। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন সম্পর্ক কিংবা আচরণ সচেতনভাবে এড়িয়ে চলুন। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : চলতি সপ্তাহে কাছে কিংবা দূরে ভ্রমণ হতে পারে। যোগাযোগমূলক দক্ষতার জন্য প্রশংসিত হতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আপনার মতামত দেওয়ার সুযোগ পেতে পারেন। জায়গাজমি সংক্রান্ত বিষয়ে লেনদেনে সচেতন থাকলে ভালো করবেন। মাতৃস্বাস্থ্য সাময়িকভাবে কম ভালো যেতে পারে। যথাসময়ে লক্ষ্য অর্জন করতে চাইলে আলস্য বর্জন করুন।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...