Don't Miss
Home / হোম স্লাইডার / তালেবান আতঙ্কে দেশ ছেড়ে পালালেন অলিম্পিকে পতাকাবাহী অ্যাথলেট
অ্যাথলেট কামিয়া ইউসুফি

তালেবান আতঙ্কে দেশ ছেড়ে পালালেন অলিম্পিকে পতাকাবাহী অ্যাথলেট

এমএনএ খেলাধুলা ডেস্ক : তালেবানের আতঙ্কে দেশ ছেড়ে পালালেন অলিম্পিকে আফগানিস্তানের পতাকাবাহী নারী অ্যাথলেট কামিয়া ইউসুফি। বিষয়টি নিশ্চিত করেছেন অলিম্পিক কমিটির মুখপাত্র আরেফ পেমান।

কামিয়া বর্তমানে ইরানে অবস্থান করছেন। ১৩ বছর আগে স্প্রিন্টার হিসেবে শুরু হয় তার ক্যারিয়ার। টোকিও অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের হিটে বাদ পড়লেও ১৩.২৯ সেকেন্ডে দৌড় শেষ করে ভেঙেছেন জাতীয় রেকর্ড।

২০১৬ সালে রিও অলিম্পিকে আফগান দলের একমাত্র নারী সদস্য ছিলেন কামিয়া ইউসুফি। এর আগে ১৯৯৬ সালে তালেবানরা আফগানিস্তান দখল করায় কামিয়ার পরিবার চলে যায় ইরানে। ২৫ বছর পর আবারও এর পুনরাবৃত্তি হলো।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...