Don't Miss
Home / আজকের সংবাদ / দামুড়হুদায় মেলা থেকে স্কুলছাত্র নিখোঁজ
নিখোঁজ সজীবের পরিবারকে শান্তনা দিচ্ছেন স্বজনেরা

দামুড়হুদায় মেলা থেকে স্কুলছাত্র নিখোঁজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা দামুড়হুদায় বৃক্ষ মেলা থেকে সজীব (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। তবে ছেলেটি নিখোঁজ নাকি অপহরণ এ নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে তার পরিবার।

জেলার দামুড়হুদা উপজেলা সদরের ব্রিজপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি ভিজে হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে মুজিবনগর গৌরীনগরের সজীবের নানা আব্দুল হামিদ এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পুলিশ সজীবের বন্ধু শাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে। গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরের বৃক্ষমেলা প্রাঙ্গণ থেকে সে নিখোঁজ হয়।

নিখোঁজ সজীবের পরিবারকে শান্তনা দিচ্ছেন স্বজনেরা

নিখোঁজ সজীবের পরিবারকে শান্তনা দিচ্ছেন স্বজনেরা

নিখোঁজ ছাত্র সজীবের বোন সোনিয়া জানান, গত শুক্রবার সন্ধ্যায় সে মেলা দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় আমি তাকে খুঁজতে রাত ৯ টার দিকে ওই মেলা প্রাঙ্গণে যায়। কিন্তু তাকে খুঁজে পায়নি। তাকে খুজে পাওয়া যাচ্ছে না বলে বৃক্ষ মেলার মাইকে ঘোষণাও করা হয়। ওই সময় সজীবের বন্ধু শাকিলের সাথে আমার দেখা হয়। শাকিল বলে আমি সজীবকে মেলা প্রাঙ্গণে ঘুরতে দেখেছি। পরে তার ব্যবহৃত বাইসাইকেলটি মেলার মাঠের পাশেই উপজেলা নির্বাচন অফিসের সামনে পড়ে থাকতে দেখা যায়। সারারাত বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িসহ তার বন্ধুদের কাছেও খোঁজ নেয়া হয়। কিন্তু কেউই তার খোঁজ দিতে পারেনি।

তিনি আরও বলেন, গত নভেম্বর মাসে আমার মায়ের মোবাইলে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে ম্যাসেজ আসে। ম্যাসেজে লেখা ছিলো যদি টাকা না দিস তবে তোর একমাত্র ছেলেকে অপহরণ করে হত্যা করা হবে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম জানান, মেলা প্রাঙ্গণ থেকে ছাত্র সজীবকে খুজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানার পর রাতেই বিভিন্ন স্থানে খোঁজ খবর নেয়া হয়। সর্বশেষ তার ব্যবহৃত মোবাইলফোন ট্রাকিং চলছে।

সে নিজেই কোথাও গিয়ে আত্মগোপন করেছে না-কী তাকে কেউ অপহরণ করেছে তা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে না। কারণ এখনও পর্যন্ত এ ঘটনায় কেউ মুক্তিপন দাবি করেনি। তাকে উদ্ধারের জোর প্রচেষ্টা অব্যহত রাখা হয়েছে বলেও তিনি জানান।

x

Check Also

রাজধানীতে তেলের জন্য দীর্ঘ লাইন, ভোর থেকে অপেক্ষায় চালকরা হতাশ, কমেছে আয়

বিশেষ প্রতিনিধি রাজধানীর আসাদগেট এলাকার তালুকদার ফিলিং স্টেশনের সামনে শুক্রবার ছুটির দিনেও তেলের দীর্ঘ লাইনের ...