Don't Miss
Home / রাজনীতি / প্রধানমন্ত্রীর আরো তিন বিশেষ সহকারী নিয়োগ

প্রধানমন্ত্রীর আরো তিন বিশেষ সহকারী নিয়োগ

এমএনএ প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তাঁর দুই বিশেষ সহকারী এবং সচিব মর্যাদায় একজনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নবনিযুক্ত বিশেষ সহকারীদের মধ্যে সাবেক আমলা বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক এবং তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও সচিব পদমর্যাদায় এম. সাকিরুল ইসলাম নামে আরো একজনকে বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তাদের এই নিয়োগ ও দায়িত্ব প্রদান করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। পরবর্তীতে একাধিক দফায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টন করা হয়।

বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৪৯। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন রয়েছেন।

এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা পূর্ব থেকেই দায়িত্ব পালন করছেন। নতুন করে আরও দুজনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় এবং একজনকে সচিব মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।

x

Check Also

সংবিধান সংশোধনে সব দলের প্রতিনিধি নিয়ে শিগগিরই বিশেষ সংসদীয় কমিটি গঠন: চিফ হুইপ

সংসদ প্রতিবেদক জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম জানিয়েছেন, সংবিধান সংশোধনের লক্ষ্যে খুব শিগগিরই একটি ...