Don't Miss
Home / শিক্ষাঙ্গন / বিশ্ববিদ্যালয়গুলোর তদারক করবে পর্যবেক্ষক

বিশ্ববিদ্যালয়গুলোর তদারক করবে পর্যবেক্ষক

এমএনএ রিপোর্ট : জঙ্গি কার্যক্রমের অভিযোগ তদারক করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডে থাকবে একজন করে সরকারি পর্যবেক্ষক এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান।

আজ রবিবার ইউজিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

তিনি জানান, বিদ্যমান আইন সংশোধন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডে সরকারি একজন পর্যবেক্ষক রাখা হবে।

Universityএছাড়া সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জঙ্গি কার্যক্রমের অভিযোগ তদারক করতে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জঙ্গিবিরোধী সচেতনতার অংশ হিসেবে আগামীকাল সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা মানববন্ধন করবেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে ইউজিসির চেয়ারম্যান বলেন, ‘জঙ্গিবাদের সমস্যা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কোনো কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে আরও বেশি। এটিকে জাতীয় সমস্যা হিসেবে দেখতে হবে।’

সম্প্রতি আদালতের নির্দেশ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাসও বন্ধ ঘোষণা করেছে।

Save

x

Check Also

রাজধানীর স্কুল যানজট নিরসনে পদক্ষেপ ও বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তাদের দাবি শুনলেন প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিয়েছেন। স্কুল চলাকালীন সময়ে ...