Don't Miss
Home / হোম স্লাইডার / সাকিব ইস্যুতে যা বললেন জালাল ইউনুস
তার থাকা না থাকা নিয়ে অনেক আগে থেক

সাকিব ইস্যুতে যা বললেন জালাল ইউনুস

এমএনএ খেলাধুলা ডেস্ক : সাকিব আল হাসান ইস্যুতে উত্তপ্ত দেশের ক্রিকেট। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তার থাকা না থাকা নিয়ে অনেক আগে থেকেই চলছিল সরগরম আলোচনা। এরই মধ্যে তাকে রেখেই স্কোয়াড ঘোষণা করার পর আবারও মানসিক ও শারীরিক বিপর্যস্ততার কথা বলে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন সাকিব। এদিকে তার এমন আচরণে বেজায় অসন্তুষ্ট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দুজনের পরস্পর বিরোধী বক্তব্যে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

এদিকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও প্রিয় শিষ্য সাকিবের ওপর খেপেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, দেশের ক্রিকেটের প্রয়োজনে সিনিয়র ক্রিকেটারদের না পাওয়াটা দুঃখজনক। সাকিব ফিরলে তার সঙ্গে এ নিয়ে কথা বলা হবে। কারো জন্য বাংলাদেশের ক্রিকেট বসে থাকবে না। সুজন বলেন, সাকিব না খেললে না খেলুক৷ তবে সেটা স্পষ্ট করুক।

অন্যদিকে সব ফরম্যাটে খেলার জন্য লিখিত দিয়েও প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন ক্রিকেটাররা। শুধু সাকিব আল হাসান নন এ তালিকায় আছেন তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদও! জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিনিয়র ক্রিকেটারদের এমন অপেশাদার সিদ্ধান্তে বোর্ড বিপাকে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সাকিব যদি দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে না চায় তার জন্য লিখিত আবেদন করতে হবে বলে জানান পাপন।সাকিব ইস্যুতে আর দোটানায় পড়তে চান না তিনি। গণমাধ্যমকে স্পষ্ট জানালেন, সাকিব যাই করুক লিখিত দিক।

এর আগে রোববার (৬ মার্চ) দুবাইয়ের উদ্দেশে দেশ ত্যাগ করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। অথচ আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে কেন তিনি দলের বাইরে সে প্রশ্নের জবাবে সাকিব গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি এখন খেলার অবস্থাতে নেই।

এদিকে সাকিব ইস্যুতে সোমবার (৭ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি পাপন। সাকিব তাকে খেলবে জানিয়ে, বিশ্রামে যেতে চাওয়ায় অসন্তুষ্ট তিনি। তবে সাকিবকে দিতে চান পূর্ণ স্বাধীনতা। সেক্ষেত্রে টাইগার অলরাউন্ডারকে সব কিছু স্পষ্ট করতে হবে প্রথম থেকেই, কোনো সিরিজের মাঝখানে নয়। তবে মুখে এক কথা বলে, অন্যটা যাতে করতে না পারে সে জন্য তিনি সবকিছু চান লিখিত।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...