Don't Miss
Home / আইন আদালত / ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, সংসদে ধর্মমন্ত্রী

সংসদ প্রতিবেদক

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য দেন ধর্মমন্ত্রী।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান লিখিত প্রশ্নে জানতে চান, বর্তমান সরকার পবিত্র হজ পালনের খরচ কমাতে কোনো উদ্যোগ নিয়েছে কি না। এ বিষয়ে কোনো পরিকল্পনা থাকলে তার বিস্তারিত এবং না থাকলে ভবিষ্যতে এমন পদক্ষেপ নেওয়া হবে কি না, সেটিও জানতে চান তিনি।

জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন ব্যয় ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিসাসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফলে আগামী ১৮ এপ্রিল থেকেই হজ ফ্লাইট চালু করা সম্ভব হবে।

তিনি আরও জানান, ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের প্রয়োজন, সুযোগ-সুবিধা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে।

x

Check Also

টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কারের কারণে দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে: রিজভী

এমএনএ প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, টিকাবিরোধী ...