Don't Miss
Home / জাতীয় / আগামীকাল থেকে হবে এলাকাভিত্তিক লোডশেডিং
এলাকাভিত্তিক

আগামীকাল থেকে হবে এলাকাভিত্তিক লোডশেডিং

এমএনএ জাতীয় ডেস্কঃ আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। স্থগিত থাকবে ডিজেল বিদ্যুৎ উৎপাদন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয়, আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। সরকারি-বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত হয়েছে সভায়। দেশের ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে।

এছাড়া সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...