Don't Miss
Home / আন্তর্জাতিক / আমস্টারডাম বিমানবন্দর থেকে কুখ্যাত মাদক সম্রাট ‘সে চি লোপে’ গ্রেফতার

আমস্টারডাম বিমানবন্দর থেকে কুখ্যাত মাদক সম্রাট ‘সে চি লোপে’ গ্রেফতার

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ প্রচেষ্টার পর বিশ্বের কুখ্যাত ড্রাগ লর্ড বা মাদক সম্রাট সে চি লোপেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম বিমানবন্দর থেকে তাকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

চাইনিজ বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক এই মাদক সম্রাটের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

সে চি লোপে বিশ্বের অন্যতম চাঞ্চল্যকর পলাতক তালিকাভুক্ত আসামি। তাকে বিচারের মুখোমুখি করতে অস্ট্রেলিয়া এখন প্রত্যর্পণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের (এএফপি) বিশ্বাস, অস্ট্রেলিয়ায় ৭০ শতাংশ অবৈধ মাদক প্রবেশের জন্য দায়ী সে চি লোপের অবৈধ কোম্পানি।

৫৬ বছর বয়সী সে চি লোপেকে মেক্সিকোর আলোচিত মাদক সম্রাট এল চ্যাপোর সঙ্গে তুলনা করা হয়। এমনকি তাকে এশিয়ার সবেচেয়ে প্রভাবশালী ড্রাগ লর্ড বলা হয়ে থাকে।

সে চি লোপকে অনেক দিন ধরেই অনুসরণ করে আসছিল অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ (এএফপি)। গ্রেফতার হওয়ার আগে এক দশকেরও বেশি সময় তার পেছনে লেগেছিল অস্ট্রেলিয়ার পুলিশ।

এশিয়াজুড়ে তার ৭০ বিলিয়ন ডলারের অবৈধ মাদকের বাজার। সে চি লোপ বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষদের একজন। দীর্ঘ দিন গা ঢাকা দিয়েছিলেন তিনি। অবশেষে তাকে আর্মস্টার্ডামের স্কিপোল এয়ারপোর্ট থেকে আটক করা গেল।

আটকের পর পুলিশ জানিয়েছে, এই মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। আমরা কৌশলে তাকে আটক করতে পেরেছি।

এর আগে অবৈধ মাদক চোরাচালানের অপরাধে ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের কারাগারে জেল খাটেন দীর্ঘ ৯ বছর।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...