Don't Miss
Home / হোম স্লাইডার / আসছে গ্যালাক্সি এস৭-এর ৩টি সংস্করণ

আসছে গ্যালাক্সি এস৭-এর ৩টি সংস্করণ

এমএনএ সাইটেক ডেস্ক : দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি এস স্মার্টফোন নিয়ে শোনা যাচ্ছে একের পর এক নতুন গুজব। এবার সেই গুজবের আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি ফাঁস হওয়া নতুন এক নথি। স্যামসাং গ্যালাক্সি এস৭-এর ৩টি সংস্করণ এক সঙ্গে উন্মোচন করবে—এমনটাই ইঙ্গিত করছে ওই নথি।

নতুন গ্যালাক্সি এস৭-এর ওই ‘তথকথিত বাজারজাতকরণ কৌশল সংক্রান্ত নথি’ ফাঁস করেছেন ইভান ব্ল্যাস নামের এক প্রযুক্তি সাংবাদিক। নিজের টুইটার অ্যাকাউন্টে ওই নথির ছবি পোস্ট করেন তিনি। ব্রিটিশ সংবাদপত্র দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, প্রযুক্তিপণ্যের অভিষেকের আগেই গোপন তথ্য ফাঁস করার জন্য পরিচিতি আছে ব্লাসের।

ব্লাসের দেওয়া তথ্য অনুযায়ী, এস৭ এর ৩টি সংস্করণ, গ্যালাক্সি এস৭, এস৭ এজ এবং এস৭ এজপ্লাস এক সঙ্গে উন্মোচন করতে পারে স্যামসাং। প্রতিষ্ঠানটি গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ উন্মোচন করেছিল ২০১৫ সালের এপ্রিলে। আর এস৬ এজপ্লাস উন্মোচন করেছিল অগাস্ট মাসে।

Samsung Galaxy S7

তবে চলতি বছর স্মার্টফোনের বাজার আগে থেকেই নিজেদের নিয়ন্ত্রণে রাখতে স্যামসাং নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সবগুলো সংস্করণ এক সঙ্গে উন্মোচনের পরিকল্পনা করছে—এমনটাই ইঙ্গিত করছে বাজারের সাম্প্রতিক গুজব।

গ্যালাক্সি এস৭ নিয়ে প্রযুক্তিপণ্যের বাজারে আপাতত গুজবের অভাব নেই বলা চলে। কেউ বলছেন এস৬-এর মতো ৫.১ ইঞ্চির ডিসপ্লে থাকবে স্মার্টফোনটিতে, আবার কারও কারও মতে ৫.৫ ইঞ্চি হবে স্মার্টফোনটির ডিসপ্লে।

স্যামসাং গ্যালাক্সি এস৬ এবং এস৫ উন্মোচন করেছিলো বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)-তে। এমডব্লিউসি ২০১৬ অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি। আর এবারও স্যামসাং ওই সম্মেলনে নতুন স্মার্টফোন উন্মোচনের প্রথা ধরে রাখবে বলেই আশা করা হ

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...