এমএনএ ফিচার ডেস্কঃ এবার বিজ্ঞান ও প্রযুক্তির সব ক্ষেত্র ক্যাটাগরিতে ইরানের মোস্তাফা পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. জাহিদ হাসান তাপস।
চার ক্যাটাগরিতে এবার পাঁচজন মুসলিম বিজ্ঞানীকে এ পুরস্কার দেয়া হয়। এগুলো হলো- তথ্য যোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি, জীবন ও চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তি, ন্যানোসায়েন্স ও ন্যানো টেকনোলজি এবং বিজ্ঞান ও প্রযুক্তির সব ক্ষেত্র। আগামী ২১ অক্টোবর বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।
ইরানে ২০১৩ সালে মোস্তফা পুরস্কারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৫ সালে সর্বপ্রথম এ পুরস্কার প্রবর্তন হয়। শিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করতে এবং ইসলামী সহযোগী সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোতে কর্মরত বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে আলিক সম্পর্ক গড়ে তোলার জন্য ইরানে এ পুরস্কার প্রবর্তিত হয়।
ড. জাহিদ হাসান তাপসের এ পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট বোন কেন্দ্রীয় কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক রুমানা আলী টুসি। তিনি বলেন, তার ভাই একজন প্রথিতযশা বিজ্ঞানী। ইতিমধ্যেই ভাইল ফার্মিয়ন কনার অস্তিত্ব আবিস্কার করে বিশ্বখ্যাৎ বিজ্ঞানীদের সাথে নিজের অবস্থান নিয়ে গেছেন। তিনি আমেরিকান সাইন্স একাডেমির সদস্যও নির্বাচিত হয়েছেন। এছাড়াও জাহিদ হাসান তাপসের নেতৃত্বে ২২ সদস্যের একদল গবেষক দীর্ঘদিন গবেষণার পর ‘ক্যাগামো কোয়ান্টম চুম্বুক আবিস্কার করেন। তার এ আবিস্কারে কম্পিউটার শতগুণ বেশি ক্ষমতাসম্পন্ন করে তুলবে। এ সম্মান বাংলাদেশের। দেশের প্রতিটি মানুষের।
জাহিদ হাসান তাপসের বাড়ী গাজীপুরের শ্রীপুরে। তার বাবা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট রহমত আলী। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠা জাহিদ হাসান তাপস এখন প্রথিতযশা বিজ্ঞানী। তার মায়ের নাম নাদিরা রহমত আলী। ছোট ভাই গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

