Don't Miss
Home / জাতীয় / ঈদের ছুটি একদিন বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি
প্রজ্ঞাপন

ঈদের ছুটি একদিন বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি

এমএনএ জাতীয় ডেস্কঃ আগামী তিন এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান।

এরআগে, গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন ঈদকে সামনে রেখে তিন এপ্রিল নির্বাহী আদেশের ছুটি ঘোষণা সিদ্ধান্ত হয়।

রোববার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩ এপ্রিল জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

এ ছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা, ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস এই ছুটির আওতা বহির্ভূত থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

টানা ৯ দিন ছুটি শেষে আগামী ৬ এপ্রিল রোববার অফিস করবেন সরকারি চাকরিজীবীরা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...