Don't Miss
Home / খেলাধূলা / এক হাজার ছক্কার মাইলফলকে ক্রিস গেইল
ছক্কার

এক হাজার ছক্কার মাইলফলকে ক্রিস গেইল

এমএনএ খেলাধুলা ডেস্কঃ টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার ছক্কার মাইলফলক গড়েছেন ক্রিস গেইল।

শুক্রবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে এক বিধ্বংসী ইনিংস খেলার পথে এই মাইলফলক গড়েন তিনি।

তার দাপুটে ব্যাটিংয়ে ভর করে ১৮৫ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

আইপিএলের শেষ চারে উঠার লড়াইয়ের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে দারুণ শুরু এনে দেন গেইল। মাত্র ৬৩ বলে ৯৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন এই ক্যারিবীয় দানব। ইনিংসটি খেলার পথে তার ব্যাট থেকে এসেছে ৬টি চার ও ৮টি ছক্কা।

জোফরা আর্চারের করা ইনিংসের শেষ ওভারের শেষ বলে বোল্ড হওয়ায় অল্পের জন্য নিজের ৭ম আইপিএল সেঞ্চুরিটা মিস করলেও রেকর্ড বইয়ে ঠিকই নিজের নাম নতুন করে লিখিয়েছেন গেইল।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কার মালিকানা অনেক আগে থেকেই গেইলের দখলে। এবার তা হাজার ছাড়াল। তার পরের স্থানে থাকা কাইরন পোলার্ড অনেক বড় ব্যবধানে পিছিয়ে আছেন। গেইলের জাতীয় দলের এই সতীর্থ ও মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডারের ঝুলিতে আছে ৬৯০টি ছক্কা।

x

Check Also

আলিফ

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন পাঁচজন

এমএনএ আইন আদালত ডেস্কঃ নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন পাঁচজন। তাঁদের ...