Don't Miss
Home / হোম স্লাইডার / এমপি শাওন-সম্রাটের ব্যাংক হিসাব জব্দ

এমপি শাওন-সম্রাটের ব্যাংক হিসাব জব্দ

এমএনএ রিপোর্ট : যুবলীগ নেতা ও সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন এবং ইসমাইল চৌধুরী সম্রাটের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এছাড়া গৃহায়ণ ও গণপূর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভূক্ত গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলীসহ দুই জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল আজ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে। এ দুইজন হলেন গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম ও অতিরিক্ত প্রকৌশলী আব্দুল হাই।

আজ মঙ্গলবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এক চিঠি পাঠিয়ে এসব তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, নূরুন্নবী চৌধুরী শাওন এবং তার স্ত্রী ফারজানা চৌধুরী ও ইসমাইল চৌধুরী সম্রাটের নামে কোনো হিসাব অতীতে বা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সে হিসাবের যাবতীয় তথ্য (হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশার, প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ বিবরণী) জরুরি ভিত্তিতে এনবিআরে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে।

এদিকে গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমসহ সব ক্যাসিনো কারবারিদের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ব্যাংকগুলোতে পাঠানো বিএফআইইউ-এর চিঠিতে বলা হয়েছে, খালেদ মাহমুদ, জিকে শামীমের স্ত্রী, সন্তান ও মা বাবার ব্যাংক হিসাব স্থগিত রাখার পাশাপাশি ৫ কর্ম দিবসের মধ্যে সব তথ্য বিএফআইইউকে জানাতে হবে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএফআইইউ-এর প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেন, আমরা তাদের (শাওন ও সম্রাট) বিষয়েও খোঁজ-খবর রাখছি।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...