Don't Miss
Home / সাহিত্যপাড়া / এসব অনুভূতি একেবারেই অন্যরকম: চলচ্চিত্র অভিনেত্রী বুবলি
বুবলি

এসব অনুভূতি একেবারেই অন্যরকম: চলচ্চিত্র অভিনেত্রী বুবলি

এমএনএ বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলি। ক্যারিয়ারের শুরুতেই শাকিব খানের সঙ্গে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপরে শাকিব খানের সঙ্গে তার নাম জড়িয়ে অনেক সমালোচনাও হয়েছে। এছাড়া অনেকদিন ধরেই ‘নিখোঁজ’ অভিনেত্রী।

সর্বশেষ ‘বীর’ সিনেমার শুটিং শেষে করেছেন বুবলি। আর এ সিনেমার পরেই আড়াল হয়েছেন তিনি। তবে বুবলির আত্নগোপনের আগে আরেকটি বিষয় নিয়ে দারুণ হইচই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মূলত গায়েব হওয়ার কারণে তাকে নিয়ে এ গুঞ্জন।

এদিকে গতকাল (২০ নভেম্বর) ছিলো বুবলির জন্মদিন। তাই সব কিছু পিছনে ফেলে প্রিয় নায়িকার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে ভুল করেনি ভক্তরা। আর এ কারণেই বুবলি তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলে যাননি।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে বুবলি লিখেন, আমার জন্মদিনে শুভেচ্ছা জানানোয় সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সুন্দর শব্দবন্ধে আপনারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাতে আমি যে পরিমাণ খুশি হয়েছি বোঝাতে পারবো না… এসব অনুভূতি একেবারেই অন্যরকম… সবাইকে অনেক অনেক ভালোবাসি!

সবসময় আপনাদের প্রার্থনায় আমাকে রাখবেন এবং এভাবেই ভালোবাসবেন প্লিজ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...