Don't Miss
Home / জাতীয় / করোনাকালে চীনের সহযোগিতায় সন্তোষ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চীনের

করোনাকালে চীনের সহযোগিতায় সন্তোষ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে চীনের অব্যাহত সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।

আজ রোববার (৪ অক্টোবর) ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন বার্তা পাঠান। বার্তায় চীনা প্রেসিডেন্ট ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

শি জিনপিংকে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দেশের জনগণ হাজার বছর আগে যোগাযোগ স্থাপন করেছিলেন। যার মধ্য দিয়ে দু’টি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও বাণিজ্যের প্রবাহকে সহায়তা করেছিল।

প্রধানমন্ত্রী ১৯৫২ ও ১৯৫৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করিয়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘নয়া চীন যেমন দেখেছি’ বই দু’টির কথা স্মরণ করেন। বইয়ে বাংলাদেশের জনগণের প্রতি চীনবাসীর আবেগ, প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে করোনা মহামারি চলাকালে বাংলাদেশকে চীনের অব্যাহত সহায়তার প্রশংসা করেন। আগামী দিনগুলোতে বিদ্যমান সম্পর্ক আরও গভীর হবে বলে প্রত্যাশা করেন তিনি।

৪ অক্টোবর বাংলাদেশ-চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চীনকে আলাদা বার্তা দিয়েছেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...