Don't Miss
Home / অর্থনীতি / করোনাভাইরাসের মধ্যেও রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স
রেকর্ড

করোনাভাইরাসের মধ্যেও রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স

এমএনএ অর্থনীতি রিপোর্টঃ করোনাভাইরাস মহামারীর মধ্যেও ইতিহাসের সব রেকর্ড ভেঙে জুলাই মাসে ২৬০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অতীতে কখনও এক মাসে এত পরিমাণ রেমিট্যান্স দেশে আসেনি।

রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসায় ৩০ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭২৯ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ লাখ ১৬ হাজার ২০৪ কোটি টাকা।

সোমবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার। একক মাস হিসেবে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি বছরের জুনে; ১৮৩ কোটি ৩০ লাখ ডলার।

গত ২০১৯-২০ অর্থবছরে মোট ১ হাজার ৮২০ কোটি ৪৯ লাখ ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছিল। টাকার অংকে যার পরিমাণ ১ লাখ ৫৪ হাজার ৭৪২ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।

এর আগে কোনো অর্থবছরে এত অর্থ দেশে আসেনি। ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণে রেকর্ড হয়। ওই সময়ে প্রবাসীরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

সেই হিসাবে ২০১৮-১৮ অর্থবছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৭৮ কোটি ৫৩ লাখ ডলার বা ১৫ হাজার কোটি টাকা।

গত অর্থবছর রেমিট্যান্সের ওপর ঘোষিত ২ শতাংশ প্রণোদনা ঘোষণা করে সরকার। এরপর থেকেই বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকে। তাই চলতি অর্থবছরেও ২ শতাংশ প্রণোদনা দেয়া অব্যাহত রাখা হয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...