Don't Miss
Home / রাজনীতি / কানাডায় ঢুকতে পারেননি ডা. মুরাদ হাসান
ডা. মুরাদ হাসান

কানাডায় ঢুকতে পারেননি ডা. মুরাদ হাসান

এমএনএ রাজনীতি ডেস্কঃ সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি। কানাডার বেশ কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ডা. মুরাদ হাসান শুক্রবার দুপুর দেড়টায় টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় তাকে জানানো হয়, তার সে দেশে ঢোকা নিয়ে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছে। তারপর তাকে ফেরত পাঠানো হয়। পরে মধ্যপ্রাচ্যের একটি বিমানে তাকে তুলে দেওয়া হয়।

ডা. মুরাদ গত ০৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ০৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশ্য তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন।

নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান।

x

Check Also

তারেক রহমানের চীন সফরের মধ্যেই দিল্লিতে দোভাল-ওয়াং ই বৈঠক, সম্পর্ক স্বাভাবিকীকরণে জোর

আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর চলমান চীন সফরের মধ্যেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে চীনের শীর্ষ ...