কিশোর বাংলা’র সহযোগী সম্পাদক কৌশিক আহমেদের মায়ের ইন্তেকাল
Posted by: News Desk
April 29, 2020
এমএনএ রিপোর্ট : কিশোর বাংলার সহযোগী সম্পাদক, মোহাম্মদী নিউজ এজেন্সি (এমএনএ)-এর সিনিয়র যুগ্ম সম্পাদক এবং মোহাম্মদী গ্রুপ অব কোম্পানীজের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কৌশিক আহমেদের মা কোহিনুর বেগম গতরাতে রাজধানীর মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্য জনিত রোগে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
তিনি দীর্ঘদিন থেকে কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁকে আজ সকাল ১১টায় ব্রাক্ষ্মনবাড়িয়ায় শাহবাজপুরে পারিবারিক কবরস্থানে নামাজে জানাজা শেষে দাফন করা হয়।
মোহাম্মদী গ্রুপ অব কোম্পানীজ, মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) ও কিশোর বাংলা পরিবারের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
কহিনুর বেগম ছিলেন দেশের বিশিষ্ট সাংবাদিক মরহুম আনিস আহমেদের সহধর্মিণী। আনিস আহমেদ বার্তা সংস্থা বাসস ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রয়টার্সের তিনি সংবাদদাতা ও বাংলাদেশ ব্যুরোপ্রধান ছিলেন। ২০১৩ সালে রয়টার্স থেকে অবসরের পর দ্য ডেইলি স্টারে কিছুদিন দায়িত্ব পালনের পর ডেইলি অবজারভারে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এটাই ছিল তাঁর শেষ কর্মস্থল।
আনিস আহমেদ জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।
সম্পাদক ইন্তেকাল মায়ের কিশোর বাংলা’র সহযোগী কৌশিক আহমেদের 2020-04-29